ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে ভ্যানচালকের মৃত্যু
রাজশাহী ব্যুরো

ফাইল ছবি
রাজশাহীর পুঠিয়াতে ট্রাকের ধাক্কায় মো. মানিক চাঁদ (৬০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার সহযোগী। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বানেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. মানিক চারঘাট উপজেলার হোলদাগাছি গ্রামের মৃত শেখ চাঁদের ছেলে। আহত ব্যক্তির নাম মো. শিবলু হোসেন (৫০)। তিনি একই গ্রামের মৃত রহিত উল্লাহর ছেলে।
স্থানীয়রা জানান, রাতে বানেশ্বর এলাকায় উল্টাদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ভ্যানটির সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ভ্যানচালক ও তার সহযোগী সড়কের ওপর ছিটকে পড়ে আহত হন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন। শিবলু রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
পুঠিয়া থানার ওসি মো. ফরিদুল ইসলামের ভাষ্য, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।







