Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘ভাগ্যবতী অনেকেই হয়, এমন জীবনসঙ্গী কজন পায়’

শরীয়তপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১৮:৪২
‘ভাগ্যবতী অনেকেই হয়, এমন জীবনসঙ্গী কজন পায়’

ছবি: আগামীর সময়

যেখানে স্বার্থের হিসাব-নিকাশে সম্পর্কগুলো ধীরে ধীরে রঙ হারিয়ে ফেলে। সেখানে জসিম যেন এক অন্য গল্পের নাম। তিনি প্রমাণ করে দিলেন— ভালোবাসা শুধু কথার ফুলঝুরি নয়। শুধু পাশে থাকার প্রতিশ্রুতিও নয়। ভালোবাসা হলো নিঃস্বার্থভাবে নিজেকে বিলিয়ে দেওয়ার এক গভীর মানবিক অনুভূতি।

নিজের শরীরের অঙ্গ দিয়ে স্ত্রীর জীবনের আলো ফিরিয়ে দিতে জসিম যে সিদ্ধান্ত নিয়েছেন, তা কোনো সাধারণ ত্যাগ নয়, এটা ভালোবাসার এক নিঃশব্দ মহাকাব্য। এখানে নেই কোনো স্বার্থ। নেই দ্বিধা। আছে শুধু প্রিয় মানুষটির মুখে হাসি দেখার এক গভীর আকাঙ্ক্ষা।

এই গল্প আমাদের মনে করিয়ে দেয়— সত্যিকারের ভালোবাসা মানে শুধু সুখের সময় হাত ধরা নয়, বরং দুঃসময়ে নিজের সবটুকু দিয়ে প্রিয় মানুষটিকে আগলে রাখা। তেমনইভাবে অর্ধাঙ্গিনীর পাশে দাঁড়ালেন শরীয়তপুরের জসিম উদ্দিন। তার বাড়ি গোসাইরহাট উপজেলার বসকাঠি গ্রামে।

২০০৭ সালে শুরু হওয়া পথচলায় সন্তান তামিমকে নিয়ে স্বাছন্দ্যে দিন কাটাচ্ছিলেন জসিম উদ্দিন ও মিনারা দম্পতি। কিন্তু ২০২৪ সালের শুরুতেই সেই সুখের আকাশে মেঘ জমে। হঠাৎ ধরা পড়ে মিনারার দুটি কিডনিই বিকল। সঙ্গে টিউমারের জটিলতা। চিকিৎসার বিপুল খরচ আর অনিশ্চিত ভবিষ্যৎ দেখে দিশেহারা হয় পরিবারটি। মিনারার মা কিডনি দিতে চাইলেও অসুস্থতার কারণে তা সম্ভব হয়নি। চারদিকে যখন নিরাশার দেয়াল, তখন ত্রাতা হয়ে এলেন খোদ স্বামী।

নিজের জীবনের ঝুঁকি আছে জেনেও এক মুহূর্ত দ্বিধা করেননি জসিম। চিকিৎসকদের তিনি সাফ জানান, তার একটি কিডনি নিয়ে যেন বাঁচানো হয় তার স্ত্রীকে। গত ৫ মার্চ জসিমের একটি কিডনি প্রতিস্থাপন করা হয় মিনারার শরীরে। অস্ত্রোপচার হয় ঢাকার শ্যামলী সিকেডি হাসপাতালে। তারা এখন সুস্থতার পথে।

জসিমের ভাষ্য, ‘স্ত্রী কখনোই কিডনি চায়নি আমার কাছে। কিন্তু আমি চেয়েছি আমরা যেন একসঙ্গে আমাদের সন্তানকে বড় করতে পারি। আমার সিদ্ধান্তে দ্বিধা ছিল না একটুও।

সুস্থ হয়ে ওঠা মিনারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বললেন, ‘তিনি যেন ফিরে পেলেন নতুন জীবন। ভাগ্যবতী হয়তো অনেকেই হয়, কিন্তু এমন জীবনসঙ্গী কজন পায়? তিনি (স্বামী) আমাকে শুধু কিডনি দেননি, দিয়েছেন নতুন করে বেঁচে থাকার সাহস।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান বি এম নাসির উদ্দিন স্বপনের মতে, এটি কেবল একটি অস্ত্রোপচার নয়, এটি দায়িত্ববোধ ও ত্যাগের এক বিরল উদাহরণ।

নাগরিক সমাজ মনে করেন, শরীয়তপুরের জসিম উদ্দিন আমাদের মনে করিয়ে দিলেন, সত্যিকারের ভালোবাসা সীমাহীন। শরীরের একটি অংশ না থাকলেও জসিমের বুক আজ তৃপ্তিতে ভরা। কারণ তার পাশেই হাসিমুখে আছেন অর্ধাঙ্গিনী।

গোসাইরহাটশরীয়তপুরজসিমস্ত্রীকে কিডনি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার