Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ডিবি হেফাজতে থাকা আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৩:১৭
ডিবি হেফাজতে থাকা আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আসাদের মরদেহ উদ্ধার করে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হয়েছে। ছবি: আগামীর সময়

বগুড়ায় ডিবি হেফাজতে থাকা হত্যা মামলার এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। আজ রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ডিবি পুলিশ জানিয়েছে, বগুড়া কার্যালয়ের টয়লেটে ফাঁস দেওয়া অবস্থায় ওই আসামির মরদেহ উদ্ধার করা হয়। গলায় পেঁচানো ছিল নিজের লুঙ্গি। অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান এসব নিশ্চিত করেছেন।

মৃত আসামির নাম মো. আসাদ (২৫)। তার বাড়ি সারিয়াকান্দির জোড়গাছা মধ্য উত্তর পাড়ায়। গতকাল শনিবার দুপুরে বগুড়া রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানাচ্ছে, গত ২৯ জুন সারিয়াকান্দির দড়িপাড়া এলাকায় আব্দুল মান্নান নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার হয়। তার অটোটি কোথাও পাওয়া যায়নি। গত পয়লা জুলাই ওই ঘটনায় হত্যা মামলা করে নিহতের পরিবার।

আরও পড়ুন

‘ডিবি হেফাজতে’ মৃত্যু হওয়া নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর সঙ্গে কী ঘটেছিল?

২৬ জুন ২০২৬


সেই মামলার তদন্তে আসাদের সম্পৃক্ততা পেয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। তিনি দায় স্বীকার করেছিলেন বলেও দাবি ডিবির। তাকে আজ আদালতে তোলার কথা ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, সকালে নাস্তার পর টয়লেটে গিয়ে বের না হওয়ায় সন্দেহ হয় ডিবি পুলিশের। পরে দরজা ভেঙে তাকে ভেন্টিলেটরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আসাদকে মৃত ঘোষণা করেন।

মৃতের গলায় ফাঁসের দাগ ছাড়া শরীরের আর কোনো আঘাতের চিহ্ন নেই বলে জানান হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাশেদুল ইসলাম রনি।

সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। 

মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন, এমএসএফ- এর তথ্য- ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত নিরাপত্তা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে ২৫৭টি। এর মধ্যে পুলিশ হেফাজতে ৩০ জন এবং কারা হেফাজতে ২২৭ জন মারা গেছেন।

আরও পড়ুন

দাফন না দাহ প্রশ্নে উত্তেজনা, মরদেহ হেফাজতে নিল পুলিশ

১৬ এপ্রিল ২০২৬


আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাবে, ২০২৪ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত পুলিশ ও কারা হেফাজতে মারা গেছেন ২১২ জন। এর মধ্যে পুলিশ হেফাজতে ২২ জন, আর কারা হেফাজতে মারা গেছেন ১৯০ জন।

আরেক সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) হিসাব বলছে, একই সময়ে কারা ও পুলিশ হেফাজতে মোট মৃত্যুর সংখ্যা ২৪৩। 

ঝুলন্ত মরদেহ উদ্ধারডিবি হেফাজতবগুড়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে