প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর নিয়ে একটি ছবি ফেসবুকে পোস্ট করা হয়েছিল। ছবিটি দেখে মন্তব্য করেন রাজশাহীর এক কলেজছাত্র। লেখেন, ‘ইস! একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ তার হুমকিমূলক এই মন্তব্যটি ঘিরে শুরু হয় আলোচনা। পরদিন বুধবার অভিযান চালিয়ে ওই তরুণকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তার বাবাকেও হেফাজতে নেওয়া হয়। বর্তমানে বাবা-ছেলে দুজনই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন।আটক তরুণের নাম আবু বকর সিদ্দিক (২২)। তিনি রাজশাহী নগরের চন্দ্রিমা থ...