Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মুক্তাগাছা

মাদক সেবনে বাধা দেওয়ায় সংস্কৃতিকর্মীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১৫:৩৯
মাদক সেবনে বাধা দেওয়ায় সংস্কৃতিকর্মীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

কামরুল হাসান মজনু। ছবি: আগামীর সময়

ময়মনসিংহের মুক্তাগাছায় মাদক সেবনে বাধা দেওয়ায় কামরুল হাসান মজনু নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার দুই প্রতিবেশীর বিরুদ্ধে। এ সময় তার বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয় বলে অভিযোগ পারয়া গেছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃস্পতিবার সকালে মুক্তাগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইকাশিমুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত মজনু দেশীয় সাংস্কৃতিক সংসদ এর মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি।

স্থানীয়রা জানান, মজনু ফজরের নামাজ শেষে বাড়ি ফিরে বিছানায় শুয়ে ছিলেন। এ সময় প্রতিবেশী আল আমিন ও তার ভাই সাইফুল ইসলাম তার ঘরের জানালার পাশে বসে মাদক সেবন করছিলেন। মাদকের গন্ধ পেয়ে মজনু ঘর থেকে বের হয়ে তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা দা নিয়ে তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তারা।

আরও পড়ুন

মানিকগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

২২ অক্টোবর ২০২৬

অভিযোগ অনুযায়ী, আল আমিন দা দিয়ে মজনুর মাথায় কোপ দেওয়ার চেষ্টা করেন। আত্মরক্ষায় হাত দিয়ে কোপ ঠেকাতে গেলে তার দুই হাতে গভীর ক্ষত হয়। এ সময় তার বাড়ির জানালাও ভাঙচুর করা হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার ক্ষতস্থানে ১৩টি সেলাই দেওয়া হয়েছে।

আহত মজনু বললেন, ‘প্রতিবেশী আল আমিন ও সাইফুল আমার ঘরের পাশে বসে মাদক সেবন করছিলেন। গন্ধ পেয়ে তাদের বাধা দিই। পরে তারা দা ও লাঠিসোঁটা নিয়ে বাড়িতে ঢুকে আমাকে মারার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে কোপ দেন। আমি হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করলে দুই হাতে দায়ের কোপ লাগে।’

মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আল আমিন ও সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে।


ময়মনসিংহমুক্তাগাছাকুপিয়ে জখম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    দিনলিপি

    দিনলিপি

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের