Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গাজী নজরুলের আসনে উপনির্বাচনের দাবিতে শ্যামনগরে গণস্বাক্ষর কর্মসূচি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১৯:৫১
শেয়ার করুন:
গাজী নজরুলের আসনে উপনির্বাচনের দাবিতে শ্যামনগরে গণস্বাক্ষর কর্মসূচি

গাজী নজরুলের আসন শূন্য ঘোষণা করে উপনির্বাচনের দাবি জানিয়ে সচেতন নাগরিক সমাজের ব্যানারে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কারাবাসের কারণে কার্যকর জনপ্রতিনিধিত্ব ব্যাহত হচ্ছে দাবি করে আসনটি শূন্য ঘোষণা ও উপনির্বাচনের দাবি জানিয়েছেন শ্যামনগরের সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ দাবিতে আগামী ১৩ থেকে ১৫ নভেম্বর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০৮টি ওয়ার্ডে তিন দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন সচেতন নাগরিক সমাজের সভাপতি ও শ্রীফলকাটি মালঞ্চ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান।

লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বর্তমানে কারাগারে রয়েছেন। গত ২১ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে ২৮ সেপ্টেম্বর আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রায় দুই মাস ধরে তিনি কারাবন্দি রয়েছেন। গত ৯ নভেম্বর জাতীয় সংসদেও স্পিকার তার কারাবাসের বিষয়টি অবহিত করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বক্তারা বলেন, গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে শ্যামনগরের মানুষের সামাজিক মর্যাদা ও ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে। জামায়াতে ইসলামী ইনসাফ, ন্যায়বিচার ও নৈতিকতার রাজনীতির কথা বললেও দলটির মনোনীত সংসদ সদস্যকে ঘিরে এমন পরিস্থিতি দলটির রাজনৈতিক ও নৈতিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।


আরও পড়ুন

এমপি গাজী নজরুলের পত্র সংসদকে পড়ে শোনালেন স্পিকার

০৯ নভেম্বর ২০২৬

লিখিত বক্তব্যে আরও বলা হয়, শুধু বহিষ্কারের ঘোষণা দিয়ে দলের দায়িত্ব শেষ হতে পারে না। আসনটির ভবিষ্যৎ নিয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। দলের রাজনৈতিক হিসাব-নিকাশের কারণে শ্যামনগরের মানুষ কার্যকর জনপ্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হচ্ছেন।

বক্তারা বলেন, সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা, বনদস্যুদের দৌরাত্ম্য, নদীভাঙন, বেড়িবাঁধ, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ সমস্যা সংসদে তুলে ধরতে একজন কার্যকর জনপ্রতিনিধি প্রয়োজন।

এ সময় জাতীয় সংসদের স্পিকার, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সংসদ সদস্যের আসনসংক্রান্ত সাংবিধানিক ও আইনগত বিষয় দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়। পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ উপনির্বাচনের মাধ্যমে শ্যামনগরের মানুষকে নতুন প্রতিনিধি নির্বাচনের সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৩, ১৪ ও ১৫ নভেম্বর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০৮টি ওয়ার্ডে গণস্বাক্ষর সংগ্রহ করা হবে। পরে সংগৃহীত স্বাক্ষরসহ স্মারকলিপি জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও নওয়াবেঁকী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, শ্যামনগর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস এবং বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্টের সভাপতি দেবব্রত ব্যানার্জি।

বক্তারা বলেন, তারা কোনো ব্যক্তিগত প্রতিহিংসা চান না। তাদের দাবি জবাবদিহি, সাংবিধানিক সমাধান, কার্যকর জনপ্রতিনিধিত্ব ও শ্যামনগরের উন্নয়ন। জামায়াতের রাজনৈতিক স্বার্থের চেয়ে শ্যামনগরের মানুষের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তারা।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমান আগামীর সময়কে বলেন, গাজী নজরুল ইসলামের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সংগঠন। এ বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার এখতিয়ার স্থানীয় নেতাদের নেই। কিছু জানার থাকলে কেন্দ্রীয় সংগঠনের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানান তিনি।

গাজী নজরুলগণস্বাক্ষরশ্যামনগর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ