Agamir Somoy E-Paper
রবিবার, ৭ জুন, ২০২৬
আগামীর সময়
নিজ খরচে ফলক পরিষ্কার করেন সোহেল
রবিবার, ৭ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ফেলনা ছোবড়াই বদলে দিচ্ছে বাগেরহাটের শত শত নারীর ভাগ্য

বাগেরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১৪:২১
ফেলনা ছোবড়াই বদলে দিচ্ছে বাগেরহাটের শত শত নারীর ভাগ্য

ছবি: আগামীর সময়

একসময় যে নারকেলের ছোবড়া ছিল গৃহস্থালির আবর্জনা কিংবা স্রেফ অবহেলিত ও মূল্যহীন বস্তু, আজ সেই ফেলনা জিনিসই বদলে দিচ্ছে বাগেরহাটের শত শত নারীর ভাগ্য। পরিবেশবান্ধব ও নান্দনিক পণ্য তৈরির মাধ্যমে স্থানীয় নারীদের কর্মসংস্থান সৃষ্টি করে সফলতার এক অনন্য দৃষ্টান্ত গড়ে তুলেছেন নারী উদ্যোক্তা রোজী আহমেদ। তাঁর হাত ধরে বাগেরহাটের মেঠোপথ থেকে তৈরি পণ্য এখন শোভা পাচ্ছে ইউরোপের বাজারে।

বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় নিজের বাড়ির একাংশেই রোজী গড়ে তুলেছেন তাঁর ক্ষুদ্র কারখানা ‘মেসার্স অর্গানিক প্রডাক্ট’। সেখানে কাঠ, বাঁশ, কাপড়ের টুকরো, তুলা, সুতা আর মূলত নারকেলের ছোবড়া দিয়ে তৈরি হচ্ছে ১৩ ধরনের পাখির বাসা, কোকোপোল, মালচিং ম্যাট, ফ্লাওয়ার বাস্কেট, থালা-বাসন মাজুনি, কুকুরের ঘর, বিড়ালের বাসা ও খেলনা, স্লিপার, সফট টয়, উডেন টুল, উইন্টার শিট এবং বেবি ভাউচারসহ প্রায় ৪০ ধরনের শৌখিন ও পরিবেশবান্ধব পণ্য। দেশীয় বাজারের গণ্ডি পেরিয়ে এসব পণ্যের বিপুল চাহিদা তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বর্তমানে তাঁর কারখানার উৎপাদিত পণ্য নিয়মিত রপ্তানি হচ্ছে বেলজিয়াম, জার্মানি ও গ্রিসে।

রোজী আহমেদের এই কারখানায় প্রতিদিন কাজ করছেন ৫০ থেকে ৬০ জন নারী। গৃহবধূ থেকে শুরু করে কলেজপড়ুয়া তরুণী—সবাই এখন এখানে কাজ করে আর্থিকভাবে স্বাবলম্বী। কারখানায় গিয়ে দেখা যায় এক উৎসবমুখর কর্মব্যস্ততা। তিনতলা ভবনের নিচতলা আর পাশের টিনশেড কক্ষে নারীরা কেউ ছোবড়া কেটে নির্দিষ্ট আকার দিচ্ছেন, কেউ সুঁই-সুতা দিয়ে সেলাই করছেন, আবার কেউ ব্যস্ত রঙ আর নকশার কাজে। তাঁদের দক্ষ হাতের ছোঁয়াতেই তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের সব পণ্য।

উদ্যোক্তা রোজী আহমেদ তাঁর এই জার্নি সম্পর্কে জানান, ২০১৯ সালে তিনি প্রথম নারকেলের ছোবড়া দিয়ে কোকোপোল, মালচিং ম্যাট, হ্যাঙ্গিং বাস্কেট ও ফ্লাওয়ার পট বানিয়ে বাজারজাত করা শুরু করেন। এরপর করোনাকালে যখন চারদিকে কর্মসংস্থান কমে যায়, তখন এলাকার নারীদের পাশে দাঁড়াতে তিনি বাড়িতেই বড় পরিসরে উৎপাদন শুরু করেন। রোজী বলেন, “শুরুতে মাত্র ১০ থেকে ১২ জন নারীকে কাজ শিখিয়ে যাত্রা শুরু করেছিলাম। পরে একটি বেসরকারি সংস্থা থেকে এক হাজার পিস পাখির বাসার অর্ডার পাই। আমার করা ডিজাইনটি তাদের পছন্দ হওয়ায় আর পেছনে ফিরে তাকাতে হয়নি।”

এই কারখানাটি কীভাবে স্থানীয় নারীদের জীবনে অর্থনৈতিক মুক্তির আলো এনেছে, তা বোঝা যায় কর্মীদের সাথে কথা বললে। কারখানার কর্মী শাফালি বেগম বললেন, 'আমার স্বামী দিনমজুর, তাঁর একার আয়ে সংসার চালানো খুব কষ্টের ছিল। এখন এই কারখানায় কাজ করে যে বেতন পাই, তা দিয়ে সংসারের খরচে সাহায্য করি। ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ, বই-খাতা আর স্কুলের বেতনও এখন নিজের আয় থেকে দিই। আমার উপার্জন থাকায় পরিবারের আর্থিক চাপ অনেক কমেছে।'

একই রকম অভিজ্ঞতার কথা জানালেন মরিয়ম আক্তার ও রুবিনা বেগম। আগে সংসারের খরচের জন্য তাঁদের পুরোপুরি স্বামীর ওপর নির্ভর করতে হতো, এখন নিজেরা আয় করায় পরিবারে স্বচ্ছলতা আসার পাশাপাশি তাঁদের নিজেদের আত্মবিশ্বাসও অনেক বেড়েছে। এমনকি কলেজ শিক্ষার্থী তানিয়া খাতুনও পড়াশোনার পাশাপাশি এখানে খণ্ডকালীন কাজ করে নিজের খরচ নিজে চালাচ্ছেন এবং নতুন কাজ শিখছেন।

ব্যবসায়িক এই অনন্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি বাংলাদেশ ব্যাংক আয়োজিত ‘এসএমই নারী উদ্যোক্তা মেলা’য় বিশেষ সম্মাননা পেয়েছেন রোজী আহমেদ। তবে সম্ভাবনার পাশাপাশি কিছু সংকটের কথাও জানান এই সফল উদ্যোক্তা। তিনি জানালেন, 'স্থানীয়ভাবে নারকেলের উৎপাদন কমে যাওয়ায় বর্তমানে আমাদের ভারত থেকে নারকেলের ছোবড়া আমদানি করতে হচ্ছে। সরকারি সহযোগিতা, সহজ শর্তে ঋণ এবং রপ্তানি সহায়তা পেলে কারখানাটি আরও বড় করা সম্ভব। এতে যেমন নারীদের কর্মসংস্থান বাড়বে, তেমনি দেশের বৈদেশিক মুদ্রা অর্জনেও বড় ভূমিকা রাখা যাবে।'

বাগেরহাট বিসিক শিল্পনগরীর কর্মকর্তা শরীফ সরদার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তার ভাষ্য, 'উদ্যোক্তা রোজী আহমেদের এই প্রতিষ্ঠানটি শুধু একটি ব্যবসা নয়, এটি স্থানীয় নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের একটি সফল মডেল। নারকেলের ছোবড়ার মতো অবহেলিত উপকরণ ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানি করা অত্যন্ত ইতিবাচক। এতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিও সমৃদ্ধ হচ্ছে। বিসিক সবসময় এই ধরনের সম্ভাবনাময় উদ্যোক্তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিতে প্রস্তুত।'

ইচ্ছাশক্তি, সৃজনশীল চিন্তা আর কঠোর পরিশ্রম থাকলে যে একদম ফেলনা জিনিস দিয়েও বিশ্বজয়ের গল্প লেখা যায়—বাগেরহাটের রোজী আহমেদ ও তাঁর কারখানার নারীরা আজ তা-ই প্রমাণ করে দেখিয়েছেন।

    শেয়ার করুন:
    Advertisement
    সাত মন্ত্রীকে অনেক প্রশ্ন

    সাত মন্ত্রীকে অনেক প্রশ্ন

    ০৭ জুন ২০২৬, ০১:৫৮

    ওএসডিতে তারা দারুণ খুশি

    ওএসডিতে তারা দারুণ খুশি

    ০৭ জুন ২০২৬, ০৬:০৭

    তুরস্কের ড্রোন তৈরি হবে বাংলাদেশে

    তুরস্কের ড্রোন তৈরি হবে বাংলাদেশে

    ০৭ জুন ২০২৬, ০০:০৮

    কলাপাড়ায় বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১, আহত ৮

    কলাপাড়ায় বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১, আহত ৮

    ০৭ জুন ২০২৬, ০০:৪০

    বোয়ালখালীর পাহাড়ে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

    বোয়ালখালীর পাহাড়ে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

    ০৭ জুন ২০২৬, ০১:১২

    নিজ খরচে ফলক পরিষ্কার করেন সোহেল

    নিজ খরচে ফলক পরিষ্কার করেন সোহেল

    ০৭ জুন ২০২৬, ০৩:৩৩

    ভোজ্য তেলের চাহিদা মেটাতে বাড়ছে তিল চাষ

    ভোজ্য তেলের চাহিদা মেটাতে বাড়ছে তিল চাষ

    ০৭ জুন ২০২৬, ০১:৩৭

    রামিসা হত্যাকাণ্ডে সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যাকাণ্ডে সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    ০৭ জুন ২০২৬, ১১:৩৯

    রাজনীতিতেই থাকতে চান ছাত্রদল নেতা তরিকুল ইসলাম

    রাজনীতিতেই থাকতে চান ছাত্রদল নেতা তরিকুল ইসলাম

    ০৭ জুন ২০২৬, ০২:৩৮

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার দাবি

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার দাবি

    ০৭ জুন ২০২৬, ০৩:২৪

    ‘কামলা’ সম্বোধনকে কেন্দ্র করে দিনমজুরকে পিটিয়ে হত্যা

    ‘কামলা’ সম্বোধনকে কেন্দ্র করে দিনমজুরকে পিটিয়ে হত্যা

    ০৭ জুন ২০২৬, ০৪:২৫

    শিক্ষক থেকে প্রবাসী, শেষে ঋণের চাপে মৃত্যু

    শিক্ষক থেকে প্রবাসী, শেষে ঋণের চাপে মৃত্যু

    ০৭ জুন ২০২৬, ০৫:০৫

    কালীগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পল্লী চিকিৎসক আটক

    কালীগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পল্লী চিকিৎসক আটক

    ০৭ জুন ২০২৬, ০৪:০১

    পলাতক বাসচালক মাগুরা থেকে গ্রেপ্তার

    পলাতক বাসচালক মাগুরা থেকে গ্রেপ্তার

    ০৭ জুন ২০২৬, ০৫:২৭

    চিকিৎসক সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স, ভোগান্তিতে দুই লাখ মানুষ

    চিকিৎসক সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স, ভোগান্তিতে দুই লাখ মানুষ

    ০৭ জুন ২০২৬, ০৫:৫৮

    advertiseadvertise