Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গৃহবধূর মরদেহ হাসপাতালে, স্বামীকে খুঁজছে পুলিশ

আমতলী (বরগুনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১৬:৫৬
গৃহবধূর মরদেহ হাসপাতালে, স্বামীকে খুঁজছে পুলিশ

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৃহবধূ সুপ্রিয়ার মরদেহের সামনে স্বজনরা। ছবি: আগামীর সময়

বরগুনার আমতলীতে হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে এক নারীর মরদেহ। হত্যা সন্দেহে তার পরিবারের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে ওই গৃহবধূর ননদকে। তার স্বামীকে খুঁজছে পুলিশ।

মৃত সুপ্রিয়া রানীর (৩২) শ্বশুরবাড়ি উপজেলার হরিমৃত্যুঞ্জয় গ্রামে। তার স্বামী অজয় চন্দ্র হাওলাদার। এসব নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন।

সুপ্রিয়ার স্বজন ও এজাহার থেকে জানা গেছে, ২০১২ সালে অজয়ের সঙ্গে তার বিয়ে হয়। এরপর থেকেই বিভিন্নভাবে সুপ্রিয়াকে নির্যাতন করা হতো। ১১ বছরের মেয়ে ও ১১ মাস বয়সের ছেলে সন্তান আছে তাদের।

মৃতের পরিবারের অভিযোগ, পাঁচ বছর ধরে ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে ছিলেন অজয় চন্দ্র হাওলাদার। এ নিয়ে প্রতিবাদ করায় সুপ্রিয়াকে একাধিকবার নির্যাতন করা হয়। সবশেষ বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ নিয়ে দুজনের তর্কাতর্কি হয়। সুপ্রিয়াকে তখন মারধর করেন অজয়। ঘটনাটি ফোনে মা দেপালী রানীকে জানান ওই গৃহবধূ। কিছুক্ষণ পরেই আসে অজয়ের ফোন, দেপালীকে জানান— সুপ্রিয়া গলায় ফাঁস দিয়েছেন।

পরে উপজেলা হাসপাতালে গিয়ে সুপ্রিয়ার মরদেহ দেখেন তার পরিবার। তাদের অভিযোগ, মরদেহ হাসপাতালে রেখে পালিয়েছেন অজয় ও তার স্বজনরা। রাতেই অজয়সহ সাতজনের নামে আমতলী থানায় হত্যা মামলা করেন দেপালী। শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বরগুনা জেনারেল হাসপাতালে।

এদিন দুপুরে অজয়ের বড় বোন রমা রানী হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ।

মৃতের মা দেপালী রানী কান্নাজড়িত কণ্ঠে বললেন, ‘আমার জামাতা অজয় চন্দ্র হাওলাদারের ওই সম্পর্ক নিয়ে আমার মেয়ে প্রতিবাদ করায় তাকে পিটিয়ে হত্যা করেছে। আমি অজয় চন্দ্র হাওলাদারসহ ঘটনার সঙ্গে জড়িত সবার কঠোর শাস্তি চাই।’

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. নাজমুল হাসান রাহাত বললেন, হাসপাতালে আনার আগেই সুপ্রিয়া মারা গেছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেছেন, ‘এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। রমা রানী নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

বরগুনাআমতলীগৃহবধূদাম্পত্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise