Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতের খবর গুজব: গাজীপুর পুলিশ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
agamir somoy
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১০:২০
শেয়ার করুন:
শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতের খবর গুজব: গাজীপুর পুলিশ

সংগৃহীত ছবি

গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনে পুলিশের গুলিতে কোনো শ্রমিক হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

গতকাল সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েকদিনে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিতে কোনো শ্রমিক হতাহত হয়নি। একটি স্বার্থান্বেষী মহল এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ উল্লেখ করেছে, সম্প্রতি সময়ে গাজীপুরের কালিয়াকৈরসহ (মৌচাক, সফিপুর পল্লীবিদ্যুৎ ও চন্দ্রা) বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবীতে আন্দোলন করছেন। চলমান আন্দোলনে সাধারণ শ্রমিকদের আড়ালে কোনো দুস্কৃতিকারী ও অশুভ চক্র যাতে কোনো প্রকার সহিংসতা, ভাঙচুর, রাষ্ট্রীয় ও জনগণের কোনো সম্পদ এবং জনগণের জানমালের কোনো প্রকার ক্ষতিসাধন করতে না পারে সে লক্ষ্যে বাংলাদেশ পুলিশ নিয়মতান্ত্রিক ও আইনানুগভাবে দায়িত্ব পালন করে আসছে। কিন্ত লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় ষড়যন্ত্রকারী ব্যক্তি ও গোষ্ঠী তাদের হীনস্বার্থ চরিতার্থ করা ও পুলিশের বিপক্ষে সাধারণ আন্দোলনকারীদের ক্ষেপিয়ে তোলার উদ্দেশ্যে পুলিশের গুলিতে আন্দোলনকারী শ্রমিক নিহত হওয়ার হবার মতো গুজব প্রচার করে আসছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া। সুতরাং আন্দোলনকারী শ্রমিক ও সাধারণ জনগণকে কোনো প্রকার গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।


আরও পড়ুন

থামেনি পোশাকশ্রমিকদের আন্দোলন, ছড়িয়েছে আরও

০৩ নভেম্বর ২০২৬

বাড়ির মালিকদের জন্য জরুরি নির্দেশনা

পোশাক শ্রমিকদের আন্দোলনকে ঘিরে বহিরাগতদের অস্থিতিশীল তৎপরতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কালিয়াকৈর উপজেলা প্রশাসন, পৌরসভা এবং গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পক্ষ থেকে বিশেষ গণবিজ্ঞপ্তি ও সতর্কবার্তা জারি করা হয়েছে।

কালিয়াকৈর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইনের সই করা গণবিজ্ঞপ্তিতে উপজেলার সকল বাড়ি ও ফ্ল্যাট মালিকদের বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো বাড়িতে ভাড়াটিয়ারা যদি নিজ পরিবারের সদস্যদের বাইরে অন্য কোনো বহিরাগত ব্যক্তি কিংবা অপরাধ চক্রের সদস্যকে আশ্রয় দেন বা অবস্থান করতে দেন, তবে দ্রুত কালিয়াকৈর থানা অথবা উপজেলা প্রশাসনকে তা অবহিত করতে হবে। বহিরাগতদের বিষয়ে প্রশাসনকে জানানো না হলে এবং এর ফলে পরবর্তীতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে, তার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট বাড়ির মালিকদের ওপরই বর্তাবে।

কালিয়াকৈর ইউএনও ফখরুল জানান, শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে বহিরাগত ব্যক্তিরা যাতে প্রবেশ করে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্যই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

অপরদিকে, জিএমপি এক সতর্কবার্তায় জানিয়েছে, গতকাল সোমবার জিএমপি এলাকায় মজুরি বৃদ্ধির আন্দোলনের ব্যানারে কথিত কিছু ব্যক্তি মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় তারা বিভিন্ন কারখানার গেটে লাঠিসোঁটা নিয়ে ধাক্কাধাক্কি ও ভাঙচুরের চেষ্টা চালায়। বাসন থানা এলাকার নাওজোর ফ্লাইওভারের ওপরে তারা জেলা পুলিশের দুটি পিকআপ ভাঙচুর করে এবং একটি পুলিশ ট্রাকে আগুন ধরিয়ে দেন। এতে জেলা পুলিশের দুজন কর্মকর্তা সামান্য আহত হন।



পোশাক শ্রমিকদের আন্দোলনগাজীপুরপুলিশগুজব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    রহস্যজনক আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন

    রহস্যজনক আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন

    ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন, সরকারি ছুটি কত দিন?

    ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন, সরকারি ছুটি কত দিন?

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    সবার আগে দরকার...

    সবার আগে দরকার...

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    কিস্তি না দেওয়ায় গৃহবধূকে পুলিশে দিলেন এনজিওকর্মীরা

    কিস্তি না দেওয়ায় গৃহবধূকে পুলিশে দিলেন এনজিওকর্মীরা

    শ্রমিক অসন্তোষ : ইন্ধনের প্রশ্নে সরকার-বিরোধী দল উভয়ের এক সুর

    শ্রমিক অসন্তোষ : ইন্ধনের প্রশ্নে সরকার-বিরোধী দল উভয়ের এক সুর

    শিশুদের সৃজনশীল বিকাশে কাজ করার প্রত্যয়

    শিশুদের সৃজনশীল বিকাশে কাজ করার প্রত্যয়

    দরপত্র ছাড়াই স্কুলের নির্মাণসামগ্রী বিক্রি করে শিক্ষকদের আনন্দ ভ্রমণের অভিযোগ

    দরপত্র ছাড়াই স্কুলের নির্মাণসামগ্রী বিক্রি করে শিক্ষকদের আনন্দ ভ্রমণের অভিযোগ

    সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

    সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

    রাত ৮টা থেকে ১২ কেজির সিলিন্ডারে ২২৩ টাকা বেশি

    রাত ৮টা থেকে ১২ কেজির সিলিন্ডারে ২২৩ টাকা বেশি

    গাজীপুরে মহাসড়কে ফের শ্রমিকদের অবস্থান, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    গাজীপুরে মহাসড়কে ফের শ্রমিকদের অবস্থান, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন