Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আ.লীগকে ‘শুদ্ধ হয়ে’ রাজনীতিতে ফেরার আহ্বান এমপি কিরণের

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১৯:৩৯
শেয়ার করুন:
আ.লীগকে ‘শুদ্ধ হয়ে’ রাজনীতিতে ফেরার আহ্বান এমপি কিরণের

কথা বলছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ, ছবি : আগামীর সময়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করে শুদ্ধ হয়ে শান্তিপূর্ণ রাজনীতিতে ফেরার আহ্বান জানিয়েছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ।

তিনি বলেছেন, রাজনীতি করা অপরাধ নয়, তবে রাজনীতির নামে মানুষকে হয়রানি, জুলুম, নির্যাতন ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা অপরাধ। আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে আগে নিজেদের অতীত কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হয়ে শান্তিপূর্ণ রাজনীতির অঙ্গীকার করতে হবে।

আজ শনিবার ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচি ঘিরে নাশকতা ও সহিংসতা প্রতিরোধে নড়িয়া ও সখিপুরে বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

সফিকুর রহমান কিরণ বলেন, আওয়ামী লীগ এ মুহূর্তে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার হারিয়েছে। তাদের নিবন্ধন বাতিল হওয়ায় বর্তমান পরিস্থিতিতে দলীয়ভাবে রাজনীতি করার সুযোগ নেই। তবে তারা এ দেশেরই সন্তান। রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি ও নিবন্ধন ফিরে পেলে শান্তিপূর্ণভাবে রাজনীতি করতে পারবে। কিন্তু রাজনীতির নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো যাবে না।

তিনি বলেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করে এবং গণতন্ত্রে বিশ্বাস করে। দেশে কোনো একক রাজনৈতিক দলের আধিপত্য থাকা উচিত নয়। সব দলেরই রাজনীতি করার সুযোগ থাকা প্রয়োজন। যারা ভালো রাজনীতি করবে, দেশের মানুষ তাদের গ্রহণ করবে। আর যারা মানুষের অকল্যাণে কাজ করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।


আরও পড়ুন

বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষের আগুনে পুড়ল সাধারণ মানুষের স্বপ্ন

২৮ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ সরকারের শাসনামলে নিজের ওপর নির্যাতনের অভিযোগ তুলে সংসদ সদস্য বলেন, ১৭ বছর জেলা বিএনপির সভাপতি থাকার পরও তিনি সাড়ে আট বছর নিজ বাড়িতে যেতে পারেননি। তার বাড়িতে তিনবার হামলা হয়েছে এবং দুই শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এসব ঘটনায় প্রতিকার পাননি বলেও দাবি করেন কিরণ।

আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে সফিকুর রহমান কিরণ বলেন, ‘জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি পরিহার করুন। সারা বিশ্ব দেখছে আপনারা কী করছেন। গোপালগঞ্জে যারা আপনাদের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন, তাদেরই পুড়িয়ে ছারখার করেছেন। হাসপাতাল, কারাগার, থানা ও ব্যাংক পুড়িয়েছেন। এসব সম্পদের মালিক রাষ্ট্র ও জনগণ। এগুলো ধ্বংস করে আবার রাজনৈতিক পরিসর না পাওয়ার অভিযোগ তোলা যায় না।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের অতীতের ভুল স্বীকার করে ধ্বংসাত্মক রাজনীতি পরিহার এবং রাষ্ট্র ও জনগণের কল্যাণে শান্তিপূর্ণ রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান।

এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগএমপি কিরণলকডাউননড়িয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’