‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দর্শনায় তিন স্থানে পেট্রোল বোমা হামলা

সংগৃহীত ছবি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরে বিএনপি নেতা এনামুল হক মুকুল শাহ বাসায়, বিএনপি নেতা হুমায়ুনের দোকান সামনে ও নাসিমের বাসায় জয়বাংলা স্লোগান দিয়ে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাত আড়াইটার থেকে ৩টা পর্যন্ত পৃথক পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গভীর রাতে ছয়টি মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত জয় বাংলা স্লোগান দিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে করে। এরপর তারা স্লোগান দিতে দিতে চলে যায় যায়। খবর পেয়ে দর্শনা থানার ওসি ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থলগুলো থেকে বোমার আলামত উদ্ধার করেছে।
দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক মুকুল শাহ বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনা ঘটিয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, রাতেই পুলিশ পৃথক ঘটনাস্থল পরিদর্শন করেছে। নাশকতা সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নাশকতা ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে।



