Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রৌমারী

সরকারি বিদ্যালয় মাঠে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ২০:০৬
সরকারি বিদ্যালয় মাঠে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা

রৌমারী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের বিশাল অংশ জুড়ে সৃষ্টি হয়েছে গভীর গর্ত, ছবি: আগামীর সময়

টানা ভারী বৃষ্টিতে কুড়িগ্রামের রৌমারী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের বিশাল অংশ জুড়ে সৃষ্টি হয়েছে গভীর গর্ত। শুধু তাই নয়, নতুন ভবনের উত্তর-পূর্ব পাশের কোণ ও ওয়াশ ব্লকের নিচের মাটি ধসে গিয়ে পুরো স্থাপনাটি এখন দাঁড়িয়ে আছে তীব্র ঝুঁকির মুখে। এতে বিদ্যালয়টিতে অধ্যয়নরত শিশুদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। দ্রুত সময়ে সংস্কারের উদ্যোগ না নিলে যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সম্প্রতি টানা বৃষ্টিতে সৃষ্ট তীব্র পানির স্রোতে বিদ্যালয়ের খেলার মাঠের মাটি ধুয়ে বড় বড় গর্তের তৈরি হয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে বিদ্যালয়ের নতুন বহুতল ভবন এবং ওয়াশ ব্লকে। ভবনের উত্তর-পূর্ব কোণের নিচের মাটি সরে গিয়ে ভিত্তি অরক্ষিত হয়ে পড়েছে।

একই সঙ্গে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ব্যবহারের একমাত্র ওয়াশ ব্লকটির নিচের মাটি সম্পূর্ণ ধসে যাওয়ায় সেটি এখন শূন্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে। ফলে কোমলমতি শিশুরা সেখানে যেতে ভয় পাচ্ছে। তাদের ওয়াশরুম ব্যবহার করা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

রৌমারী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোছা. নাজমা খাতুন বললেন, বিদ্যালয় বন্ধ করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

রৌমারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাই চৌধুরী জানান, বিষয়টি উদ্বেগজনক। আমি দ্রুত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলব। অল্প সময়ের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

রৌমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলাউদ্দিন জানান, আবেদনের প্রেক্ষিতে বিদ্যালয় প্রাঙ্গণ পরিদর্শন করেছি। পরিদর্শন শেষে তিনি পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দ্রুততম সময়ে সংস্কার কাজ শুরু করবেন বলে জানান।

রৌমারী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ভাঙনশিক্ষার্থী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি