Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গাজীপুরে আন্দোলন মোকাবিলায় সড়কে বিএনপির নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
agamir somoy
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১৪:০৩
শেয়ার করুন:
গাজীপুরে আন্দোলন মোকাবিলায় সড়কে বিএনপির নেতাকর্মীরা

গাজীপুরের ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। ছবি: আগামীর সময়

গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান অসন্তোষ ও আন্দোলনের কারণে জনজীবনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। টানা চার দিন ধরে শ্রমিকদের সড়ক অবরোধের ফলে ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

এ ছাড়া গত কয়েক দিনে শতাধিক পোশাক কারখানায় ছুটি থাকায় উৎপাদনে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন পোশাক শিল্পমালিকরা। 

আন্দোলন মোকাবিলায় আজ মঙ্গলবার সকালে গাজীপুর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারদলীয় নেতাকর্মীদের নিয়ে ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থান নেন।

স্থানীয় বিএনপির নেতারা দাবি করেন, প্রতিদিনই শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিতে গেলে শ্রমিক পরিচয়ে একশ্রেণির লোক তাদের কাজে যোগ দিতে বাধা সৃষ্টি করছেন। শ্রমিকদের তারা জোর করে বের করে এনে তাদের সঙ্গে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন। এতে করে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


আরও পড়ুন

গাজীপুরের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধে শ্রমিকরা

০৩ নভেম্বর ২০২৬

বিএনপির নেতারা জানিয়েছেন, শ্রমিক পরিচয়ে রাস্তায় যানবাহন ভাঙচুর, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগসহ অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছেন তারা। এসব অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে গাজীপুরে বিএনপির নেতাকর্মীরা মঙ্গলবার সকাল থেকেই মাঠে রয়েছেন।


শওকত হোসেন দলীয় নেতাকর্মীদের শান্ত থেকে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান। শ্রমিক আন্দোলনের আড়ালে যেন কোনো ধরনের নাশকতা কেউ করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানান তিনি।

এ ছাড়া কোনাবাড়ী বোর্ডবাজারসহ বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থান নেন।

গতকাল সোমবার সকালে গাজীপুর- ১ আসনের সংসদ সদস্য মেয়র মুজিবুর রহমান মহানগরীর নওজোড় এলাকায় নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেন। এ সময় তার সঙ্গে ছিলেন বাসন থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপিগাজীপুরপোশাক শ্রমিক আন্দোলন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    রহস্যজনক আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন

    রহস্যজনক আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন, সরকারি ছুটি কত দিন?

    ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন, সরকারি ছুটি কত দিন?

    কিস্তি না দেওয়ায় গৃহবধূকে পুলিশে দিলেন এনজিওকর্মীরা

    কিস্তি না দেওয়ায় গৃহবধূকে পুলিশে দিলেন এনজিওকর্মীরা

    সবার আগে দরকার...

    সবার আগে দরকার...

    শিশুদের সৃজনশীল বিকাশে কাজ করার প্রত্যয়

    শিশুদের সৃজনশীল বিকাশে কাজ করার প্রত্যয়

    শ্রমিক অসন্তোষ : ইন্ধনের প্রশ্নে সরকার-বিরোধী দল উভয়ের এক সুর

    শ্রমিক অসন্তোষ : ইন্ধনের প্রশ্নে সরকার-বিরোধী দল উভয়ের এক সুর

    দরপত্র ছাড়াই স্কুলের নির্মাণসামগ্রী বিক্রি করে শিক্ষকদের আনন্দ ভ্রমণের অভিযোগ

    দরপত্র ছাড়াই স্কুলের নির্মাণসামগ্রী বিক্রি করে শিক্ষকদের আনন্দ ভ্রমণের অভিযোগ

    সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

    সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

    রাত ৮টা থেকে ১২ কেজির সিলিন্ডারে ২২৩ টাকা বেশি

    রাত ৮টা থেকে ১২ কেজির সিলিন্ডারে ২২৩ টাকা বেশি

    ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা

    ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা