Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সুন্দরবন থেকে লোকালয়ে অজগর, জীবন্ত ছাগল গিলে খাওয়ার চেষ্টা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১৮:২৪
সুন্দরবন থেকে লোকালয়ে অজগর, জীবন্ত ছাগল গিলে খাওয়ার চেষ্টা

ছবি: আগামীর সময়

বাগেরহাটের শরণখোলায় অজগর সাপের আস্ত ছাগল গিলে খাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, ঝোপের মধ্যে বাঁধা কালো রঙের ছাগলটির পুরো শরীর পেঁচিয়ে গিলে খাওয়ার চেষ্টা করছে বিশাল এক অজগর। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হলে শিকার ছেড়ে বনের মধ্যে চলে যায় অজগরটি।

ভিডিওর সূত্র ধরে খোঁজ নিয়ে জানা যায়, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ জুন) বিকালে পূর্ব সুন্দরবনের ধানসাগর ফরেস্ট স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ির নিকটবর্তী বটতলা গ্রামে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বন বিভাগ ও স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, বটতলা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম তার বকরি ছাগলটি ভোলা নদীর তীরবর্তী ঝোপের আড়ালে ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখেন। সন্ধ্যার কিছু আগে হঠাৎ ছাগলটির অস্বাভাবিক ডাক শুনে তিনি দ্রুত ছুটে যান সেখানে। গিয়ে দেখতে পান, বিশাল এক অজগর সাপ ছাগলটির শরীর পেঁচিয়ে ধরেছে। মাথার দিক থেকে প্রায় অর্ধেক পরিমাণ গিলে খেয়েছে।

ভয়ংকর এ দৃশ্য দেখে রফিকুল চিৎকার করে ডাকতে থাকেন আশপাশের লোকজনকে। এ সময় গ্রামের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন বিরল এই দৃশ্য।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অজগরটি তখন ছাগলটির প্রায় অর্ধেক শরীর গিলে ফেলেছিল। মানুষের সংখ্যা বাড়তে থাকলে একপর্যায়ে সাপটি শিকার ছেড়ে আবার খাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে লোকজনের হাকডাকে ছাগলটি ছেড়ে ধীরগতিতে পাশের ভোলা নদী পার হয়ে সুন্দরবনের দিকে চলে যায় অজগরটি।

ছাগলের মালিক রফিকুল ইসলাম জানালেন, ছাগলের আর্তনাদ শুনে ছুটে যান সেখানে। ঘটনা দেখে ভয়ে চিৎকার করে লোকজন ডাকতে থাকেন। অনেক লোক জড়ো হওয়ার পর ছাগল ছেড়ে দিয়ে বনের দিকে চলে যায় অজগরটি।

কলমতেজী টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত বনরক্ষী মো. সুন্দর আলী বললেন, ঘটনাস্থল আমাদের অফিস থেকে খুব কাছাকাছি হওয়ায় দ্রুত যাই সেখানে। কিন্তু পৌঁছানোর আগেই অজগরটি ছাগল ছেড়ে বনের দিকে চলে যায়। আমরা গিয়ে ছাগলটিকে মৃত অবস্থায় পেয়েছি।

সুন্দরবনছাগলশরণখোলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

    জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    advertiseadvertise