Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চুয়াডাঙ্গা

তৃপ্তি করে আম খাচ্ছিলেন শহিদুল, মুহূর্তের অসাবধানতায় সব শেষ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ মে ২০২৬, ১৯:২৫
তৃপ্তি করে আম খাচ্ছিলেন শহিদুল, মুহূর্তের অসাবধানতায় সব শেষ

প্রতীকী ছবি

সকালের শান্ত পরিবেশে বাড়ির সবাই যার যার কাজে ব্যস্ত ছিলেন। ঘরের এক কোণে বসে তৃপ্তি ভরে পাকা আম খাচ্ছিলেন ৫৫ বছর বয়সী শহিদুল ইসলাম। কিন্তু একটি অসাবধানতা যে মুহূর্তের মধ্যে এমন করুণ পরিণতি ডেকে আনবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। আম খাওয়ার সময় হঠাৎ করেই আমের একটি অংশ ও আঁটি তার শ্বাসনালীতে আটকে যায়। শুরু হয় তীব্র শ্বাসকষ্ট ও ছটফটানি।

শনিবার (৩০ মে) সকালের দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া গ্রামের পশ্চিমপাড়ায় নিজ বাড়িতে এই মর্মন্তুদ দুর্ঘটনাটি ঘটে। নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের মৃত বদর উদ্দিন মন্ডলের ছেলে।

শহিদুলের বড় ভাই শামসুদ্দিন জানান, সকালে নিজ বাড়িতে বসে পাকা আম খাচ্ছিলেন শহিদুল। এ সময় অসাবধানতাবশত আমের আঁটি ও অংশ তার শ্বাসনালীতে আটকে যায়। শহিদুলকে ছটফট করতে দেখে পরিবারের সদস্য ও স্বজনেরা দ্রুত ছুটে আসেন এবং শ্বাসনালী থেকে তা বের করার আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু চোখের পলকে তার অবস্থার অবনতি ঘটে এবং সবাইকে স্তব্ধ করে দিয়ে ঘটনাস্থলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পুরো ভাংবাড়ীয়া গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশীরা জানান, শহিদুল ইসলাম অত্যন্ত শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। তার এমন চলে যাওয়া কেউ মেনে নিতে পারছেন না। স্বজনদের আহাজারি আর কান্নায় এখন ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।

আলমডাঙ্গা থানার ওসি বাণী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে বললেন, 'আমরা বিষয়টি জানতে পেরেছি। প্রাথমিকভাবে জানা গেছে এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। স্বাভাবিক মৃত্যুর বিষয়টি স্থানীয়ভাবে নিশ্চিত হওয়ায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।'

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি