Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মধ্যপ্রাচ্যের বাজারে কালীগঞ্জের কাঁকরোল

রফিক সরকার, কালীগঞ্জ (গাজীপুর)
agamir somoy
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮
মধ্যপ্রাচ্যের বাজারে কালীগঞ্জের কাঁকরোল

একসময় স্থানীয় বাজারেই সীমাবদ্ধ ছিল গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বির্তুল গ্রামের কাঁকরোল। এখন সেই কাঁকরোল যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। রপ্তানির সুযোগ তৈরি হওয়ায় লাভবান হচ্ছেন গ্রামের কৃষকরা। নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য পরিচিত এই গ্রামের কৃষিতে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বালু নদীর পাড়ঘেঁষা বির্তুল গ্রামের বিভিন্ন জমিতে বাঁশ ও সুতার মাচায় ছড়িয়ে আছে কাঁকরোলের লতা। ভোর থেকেই পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি ভালো মানের কাঁকরোল সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন রপ্তানিকারকরা।

দীর্ঘদিন ধরে এক বিঘা জমিতে কাঁকরোল চাষ করছেন গ্রামের কৃষক আব্দুল লতিফ মোল্লা। ষাটোর্ধ্ব এই কৃষক জানালেন, সঠিক পরিচর্যা ও জৈব সার ব্যবহারে ফলন ভালো হয়। বাজারেও ভালো দাম পাওয়া যায়।

কয়েক বছর সিঙ্গাপুরে থাকার পর দেশে ফিরে কৃষিতে যুক্ত হয়েছেন নীল কমল চন্দ্র দাস। তিনিও প্রায় এক বিঘা জমিতে কাঁকরোল চাষ করছেন। তিনি জানিয়েছেন, উৎপাদন খরচ এরই মধ্যে উঠে গেছে। আবহাওয়া অনুকূলে থাকলে মৌসুম শেষে এক থেকে দেড় লাখ টাকা লাভের আশা করছেন।

নীল কমল বলেছেন, রপ্তানির জন্য ঠিক রাখতে হয় কাঁকরোলের মান। উৎপাদিত কাঁকরোল ভাগ করা হয় গ্রেড-এ ও গ্রেড-বি হিসেবে। উন্নতমানের কাঁকরোল নিয়ে যান রপ্তানিকারকরা, অন্যটি বিক্রি হয় স্থানীয় বাজারে।

স্থানীয় রপ্তানিকারক শরীফ সরকার জানিয়েছেন, প্রায় আট বছর ধরে কৃষিপণ্য রপ্তানি করছেন তিনি। আগে বরবটি ও লাউ পাঠালেও বর্তমানে মধ্যপ্রাচ্যে কাঁকরোলের চাহিদা বেশি থাকায় এটিকে গুরুত্ব দিচ্ছেন। বির্তুলের কাঁকরোলের গ্রহণযোগ্যতাও বাড়ছে।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসিবুল হাসান বলেছেন, দীর্ঘদিন ধরে নিরাপদ সবজি উৎপাদন করছেন বির্তুলের কৃষকরা। কাঁকরোল চাষে তাদের সাফল্য অন্য কৃষকদের জন্যও অনুকরণীয়। কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের দেওয়া হচ্ছে কারিগরি পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা। রপ্তানি বাড়ায় কৃষকরা ন্যায্যমূল্য পাওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনেও
ভূমিকা রাখছেন।

কৃষকদের আশা, রপ্তানির বাজার আরও সম্প্রসারিত হলে বাড়বে কাঁকরোল চাষ। এতে নতুন সম্ভাবনা তৈরি হবে বালু নদীর পাড়ের বির্তুল গ্রামের আরও অনেক কৃষকের জীবিকায়।

কালীগঞ্জগাজীপুরকাঁকরোলমধ্যপ্রাচ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৭

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    advertiseadvertise