Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মোরেলগঞ্জে জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬
মোরেলগঞ্জে জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি

গ্রাফিকস: আগামীর সময়

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে অভিযোগ উঠেছে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের (জিপিএফ) প্রায় ১০ কোটি টাকা জালিয়াতির। এ ঘটনায় চার সাবেক উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ও দুই অডিটরসহ ছয় কর্মকর্তা-কর্মচারীকে করা হয়েছে সাময়িক বরখাস্ত। প্রাথমিকভাবে তদন্তে ৯ কোটি ৭৭ লাখ ১২ হাজার ২০০ টাকা সরকারি তহবিল জালিয়াতির তথ্য পাওয়া গেছে।

গত মঙ্গলবার হিসাব মহাপরিদর্শক এস এম রেজভী ও বুধবার বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মো. নুরুল ইসলামের সই করা আলাদা প্রজ্ঞাপন ও অফিস আদেশে নিশ্চিত করা হয়েছে এ তথ্য।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ ধারার উপধারা (১) অনুযায়ী তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় অফিস আদেশে।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তরা নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইন ব্যবস্থায় জিপিএফ অগ্রিম বিলের বিপরীতে তৈরি ও অনুমোদন করেন ভুয়া বিল। এর মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

চার হিসাবরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ: বরখাস্ত হওয়া চার সাবেক উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার মধ্যে সবচেয়ে বেশি অর্থ জালিয়াতির অভিযোগ রয়েছে মীর এনামুল হকের বিরুদ্ধে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ৪ কোটি ৩২ লাখ ৩৬ হাজার ৪০০ টাকা জালিয়াতি করেছেন তিনি। জালিয়াতির বিষয়টি উদ্ঘাটনের সময় তিনি কর্মরত ছিলেন রামপাল উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে।

সৌমেন সরকারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ১৭ লাখ ৯২ হাজার টাকা জালিয়াতির। তিনি বর্তমানে খুলনার তেরখাদা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত।

মদন কুমার দাসের বিরুদ্ধে ১২ লাখ ৮৬ হাজার এবং হাসানুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ৮ লাখ ৮০ হাজার টাকা জালিয়াতির।

প্রতিবেদনে বলা হয়েছে, মদন কুমার দাস বর্তমানে বাগেরহাটের ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (ডিএফএও) কার্যালয়ে কর্মরত। খুলনা বিভাগীয় কন্ট্রোলার অব অ্যাকাউন্টস কার্যালয়ে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার হিসেবে কর্মরত আছেন হাসানুজ্জামান।

দুই অডিটরের বিরুদ্ধে ভুয়া বিল তৈরির অভিযোগ: তদন্তে অডিটর শ্যামল কুমার দাসের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে ৬৫টি ভুয়া বিল তৈরির। ২০২২-২৩ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত এসব বিল তৈরি করা হয় বলে উল্লেখ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে।

এসব বিলের মাধ্যমে ৪ কোটি ৮১ লাখ ৯৬ হাজার ৬০০ টাকা জালিয়াতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জালিয়াতির বিষয়টি উদ্ঘাটনের সময় বাগেরহাটের মোংলায় কর্মরত ছিলেন তিনি।

অন্যদিকে অডিটর রুবেল মোল্লার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ১২টি ভুয়া বিল তৈরির। ২০২২-২৩ অর্থবছরে এসব বিলের মাধ্যমে ২৩ লাখ ২১ হাজার ২০০ টাকা জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। ওই সময় বাগেরহাটের শরণখোলায় কর্মরত ছিলেন তিনি।

তদন্ত প্রতিবেদনে ছয়জনের বিরুদ্ধে মোট ৯ কোটি ৭৭ লাখ ১২ হাজার ২০০ টাকা সরকারি তহবিল জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

শিক্ষকদের হিসাবের গরমিল থেকে তদন্ত: জানা গেছে, জিপিএফ হিসাবের সঠিকতা যাচাই করতে গিয়ে গরমিল দেখতে পান কয়েকজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। জিপিএফ থেকে ঋণ নিতে গিয়ে তাদের নজরে আসে বিষয়টি।

কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, তাদের জিপিএফ হিসাবের অর্থ নিয়ে এ ধরনের লেনদেনের বিষয়ে আগে কিছুই জানতেন না তারা। হিসাব যাচাইয়ের সময় কোনো কোনো শিক্ষকের হিসাবে একই দিনে বড় অঙ্কের টাকা জমা ও উত্তোলনের তথ্য পাওয়া যায় বলেও দাবি তাদের।

পরে জিপিএফ হিসাব যাচাইয়ের জন্য খুলনার বিভাগীয় কন্ট্রোলার অব অ্যাকাউন্টস (ডিসিএ) কার্যালয়ে চিঠি দেন মোরেলগঞ্জ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা তন্ময় গোস্বামী। এর পরিপ্রেক্ষিতে গঠন করা হয় একটি বিশেষ তদন্ত কমিটি।

কমিটির তদন্তে সাবেক চার হিসাবরক্ষণ কর্মকর্তা ও দুই অডিটরের বিরুদ্ধে সরকারি অর্থ জালিয়াতির অভিযোগের তথ্য উঠে আসে। এ বিষয়ে খুলনা ডিডিসিএ তামান্না ইসলামের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি তিনি।

সংশ্লিষ্ট অফিস আদেশে বলা হয়, সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন অভিযুক্তরা। তবে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তারা কেউ কর্মস্থল বা নির্ধারিত স্টেশন ত্যাগ করতে পারবেন না। তদন্তের প্রয়োজনে যেকোনো সময় উপস্থিত হতে হবে তাদের।

মোরেলগঞ্জবাগেরহাটজিপিএফ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    মক্কায় আলোচিত যত হামলা

    মক্কায় আলোচিত যত হামলা

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    চার বছর পর গড়াইয়ের বুকে নৌকাবাইচ

    চার বছর পর গড়াইয়ের বুকে নৌকাবাইচ