Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিশ্বকাপের উন্মাদনা

যশোরে সাত বছর হয় না জেলা ফুটবল লিগ

যশোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১৫:৫৯
যশোরে সাত বছর হয় না জেলা ফুটবল লিগ

ছবি: আগামীর সময়

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। চার বছর পরপর আসা এই বৈশ্বিক উৎসবকে ঘিরে যশোরেও সাজ সাজ রব। প্রিয় দলের জার্সি গায়ে জড়ানো কিংবা পছন্দের দলের পতাকা টানানো— সব মিলিয়ে শহর থেকে গ্রাম, পাড়ায় পাড়ায় এখন ফুটবল উন্মাদনা।

যশোর জেলায় ফুটবল ক্লাবের সংখ্যা ১৮টি। তবুও গত সাত বছর ধরে অনুষ্ঠিত হয়নি কোনো জেলা ফুটবল লিগ।

মাঠে খেলার আয়োজন নেই। তবে বিশ্বকাপ ফুটবল আসর উপলক্ষে টেলিভিশন কিংবা বড় প্রজেক্টরে মেতে উঠবে যশোরবাসী। শহরের জেলরোড, খড়কী, নওয়াপাড়া, ঘোপ এলাকাসহ পৌরসভার প্রতিটি এলাকা সেজেছে সমর্থকদের প্রিয় দলের রঙে। ফুটবলপ্রেমীদের মনে একটাই প্রশ্ন— যে জেলায় ফুটবলের এত দর্শক, সেখানে পেশাদার লিগের আকাল কেন?

খোঁজ নিয়ে জানা যায়, জেলার মোট ১৮টি ক্লাবের মধ্যে ‘এ’ গ্রেডের ক্লাব ১০টি ও ‘বি’ গ্রেডের ক্লাব আটটি। তবুুও সাত বছর ধরে হয় না কোনো ফুটবল লিগ। এর পিছনে রয়েছে ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) সাংগঠনিক জটিলতা। কার্যকর কমিটির অভাব এবং উচ্চ আদালতে মামলা ঝুলে থাকায় প্রশাসনিক দিক থেকে অভিভাবকহীন যশোর।

ফলে শুধু বাফুফের নির্বাচনেই নয়, দেশের মূলধারার ফুটবল কর্মকাণ্ড থেকেও যোজন যোজন দূরে ঠেলে দেওয়া হয়েছে এই জেলাকে। এ ছাড়া জেলা ক্রীড়া সংস্থাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা, সঠিক পরিকল্পনার অভাব এবং মাঠ সংকটের দোহাই দিয়ে বছরের পর বছর লিগ বন্ধ রাখা হয়েছে। এতে স্থানীয় পর্যায়ে নিয়মিত চর্চার অভাবে ফুটবলে জেলার নতুন প্রজন্ম প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে না। প্রতিযোগিতামূলক খেলার অভাবে মানসম্মত খেলোয়াড় তৈরি হচ্ছে না।

ফুটবলপ্রেমিক মিজানুর রহমান বললেন, বাড়ির ছাদে আর্জেন্টিনা বা ব্রাজিলের পতাকা দেখে খুব আনন্দ হয়। কিন্তু মনটা খারাপ হয়ে যায় যখন দেখি আমাদের নিজেদের স্টেডিয়ামে কোনো ফুটবল ম্যাচ নেই। লিগ না থাকায় আমাদের সন্তানদের ফুটবল খেলার আগ্রহ হারিয়ে যাচ্ছে।

কাজী জামাল উদ্দিনের মতো প্রবীণ ফুটবলপ্রেমীরা মনে করেন, প্রযুক্তির বদল হলেও সেই পুরনো দিনের উন্মাদনা কিছুটা হলেও ফিরিয়ে আনার চেষ্টা চলছে বাজারের মোড়গুলোয় বড় পর্দার আয়োজনের মাধ্যমে। কিন্তু সবার মনেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে— বিশ্বকাপ শেষ হয়ে গেলে কি যশোরের ফুটবল এ আমেজ আবার সেই আগের অন্ধকারেই ফিরে যাবে?

পেশাদার ফুটবলার শাহিন মিয়ার ভাষ্য, যশোরের ফুটবল অন্ধকার জগতে চলে গেছে। উদীয়মানদের দিকে নজর নেই।

শেখ রিন্টু বা মোহম্মদ আশরাফের মতো সংগঠকরা চাইছেন, অবিলম্বে সাংগঠনিক সংকটের সমাধান করে লিগ চালু করতে। তাদের মতে, শুধু বিশ্বকাপ নিয়ে মাতামাতি করলে হবে না, স্থানীয় ফুটবলকে বাঁচিয়ে রাখতে হলে মাঠে নিয়মিত খেলার বিকল্প নেই। যেখানে সারা দেশ বিশ্বকাপ নিয়ে মাতোয়ারা, সেখানে যশোর জেলার ফুটবল মাঠগুলো পড়ে আছে অবহেলায়। সাত বছর ধরে ঝুলে থাকা এই লিগ কবে শুরু হবে, তা নিয়ে সংশয় কাটছে না কারোরই।

ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বলেছেন, গত সাত বছর প্রথম বিভাগ জেলা ফুটবল লিগ অনুষ্ঠিত হয়নি। তবে যশোর ফুটবল এখনো ফুরিয়ে যায়নি।

তিনি জানালেন, সম্প্রতি যশোরে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মাঠে তরুণ খেলোয়াড়দের প্রতিভা ছিল দেখার মতো। আশা করছি দ্রুত সাংগঠনিক সংকটের সমাধান করে লিগ চালু হবে। যশোরের ১৮টি ক্লাব এতে অংশ নেবে।

যশোরফুটবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    advertiseadvertise