Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আ. লীগ নেতাকে গ্রেপ্তার

ওসির উপর ক্ষিপ্ত বিএনপি নেতার শাস্তির দাবি

লালমনিরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ২০:১৫
ওসির উপর ক্ষিপ্ত বিএনপি নেতার শাস্তির দাবি

আ. লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির উপর ক্ষিপ্ত বিএনপির নেতার শাস্তির দাবিতে বিক্ষোভ— সংগৃহীত ছবি

লালমনিরহাটে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের ঘটনায় ওসির অপসারণ চাওয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। আজ রবিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কালীগঞ্জ উপজেলা বিএনপির একাংশ এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুজ্জামান সবুজ বলেছেন, ‘লালমনিরহাট-২ আসনের মানুষ রোকন উদ্দিন বাবুলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। কিন্তু মনোনয়নবঞ্চিত জাহাঙ্গীর আলম বিগত নির্বাচনে ধানের শীষের বিপক্ষে অবস্থান নেন।’ তিনি অভিযোগ করেন, নির্বাচনে ব্যর্থ হওয়ার পর থেকে জাহাঙ্গীর আলম উন্নয়ন কার্যক্রমে বাধা সৃষ্টি এবং রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছেন।

শামছুজ্জামান সবুজ আরও বলেছেন, ‘বিএনপির আহ্বায়কের পরিচয় ব্যবহার করে প্রশাসনের স্বাভাবিক দায়িত্ব পালনে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। সম্প্রতি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি আজিজার রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া আজিজার রহমান উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের স্ত্রীর ভগ্নিপতি। তাকে গ্রেপ্তারের জেরে ক্ষুব্ধ হয়ে ওসির অপসারণের দাবি তুলে উপজেলার শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন

‘আজই সই হতে যাওয়া’ ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে কী আছে

১৪ জুন ২০২৬

তার ভাষ্য, ‘বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে যারা ধানের শীষের বিপক্ষে অবস্থান নেয়, আওয়ামী লীগকে পুনর্গঠনে সহায়তা করে এবং বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালায়, তাদের বিরুদ্ধে কঠোর রাজনৈতিক ব্যবস্থা নিতে হবে।’


সংবাদ সম্মেলনের মাধ্যমে তারেক রহমান এবং বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামছুজ্জামান সবুজ বললেন, ‘ধানের শীষের বিপক্ষে অবস্থান নেওয়া নেতাদের বিষয়ে কেন্দ্রীয় বিএনপিকে অবহিত করা হয়েছে। কেন্দ্র থেকে জানানো হয়েছে, এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিষয়ে গোয়েন্দা তথ্য তাদের কাছে রয়েছে এবং পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেছেন, ‘আমরা বিষয়টি লিখিতভাবে কেন্দ্রীয় বিএনপিকে জানাব। আত্মীয়কে বাঁচানোর নামে আওয়ামী ফ্যাসিবাদ কায়েমের অপচেষ্টাকারীদের কোনোভাবেই দলে স্থান দেওয়া যাবে না। যারা আত্মীয়কে বাঁচাতে না পেরে ক্ষিপ্ত, তারা কখনোই দল বা দেশকে ভালোবাসে না। তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।’

এর আগে একই দাবিতে উপজেলা বিএনপির ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি তুষভান্ডার বাজার ও লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় চত্বরে সমাবেশে মিলিত হয়।

সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান কান্তি, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ সালেহ আহমেদ, গজর উদ্দিন পাটোয়ারী, খালেকুজ্জামান হেলাল, উপজেলা যুবদলের সদস্যসচিব কুদর-ই মেহেরবান মিঠু এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজ্জাকুর রহমান রাজ্জাকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

লালমনিরহাটআওয়ামী লীগগ্রেপ্তারবিএনপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি