Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আওয়ামী লীগ নেতা বললেন ‘বাকি জীবন জামায়াতের সঙ্গে কাটাতে চাই’

লক্ষ্মীপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ২১:১৭
আওয়ামী লীগ নেতা বললেন ‘বাকি জীবন জামায়াতের সঙ্গে কাটাতে চাই’

জামায়াত নেতাদের হাতে ফরম তুলে দেন আক্তার হোসেন মিলন

লক্ষ্মীপুরের কমলনগরে আক্তার হোসেন মিলন নামে এক আওয়ামী লীগ নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার অফিসকক্ষে।

দলবদলের এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে জানতে মাদ্রাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেনের ফোনে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি। তবে নাম প্রকাশ্যে অনিচ্ছুক দুজন শিক্ষক বলছিলেন, দলবদলের সময় মাদ্রাসার অধ্যক্ষ নিজেই উপস্থিত ছিলেন।

তাদের ভাষ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ নেই। কিন্তু এক দল থেকে অন্য দলে যোগদানের বিষয়টি পুরোই রাজনৈতিক।

এ বিষয়ে বৃহস্পতিবার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলছিলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের অফিসকক্ষ রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য নয়। কাজটি ঠিক হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বুধবার হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার অফিসকক্ষে জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যার উপস্থিতিতে আওয়ামী লীগ নেতা মিলন ফরম পূরণ করেন। পরে জামায়াত নেতাদের হাতে ফরম তুলে দেন। এ সময় জামায়াত নেতারাও তাকে ফুল দিয়ে বরণ করেন নেন।

মিলন হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি ইউপি চেয়ারম্যান পদে তিনবার নির্বাচন করেছেন।

মাদ্রাসার অফিসকক্ষে তিনি যখন দলবদল করছিলেন তখন হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী, জামায়াতের সাবেক আমির হুমায়ুন কবির, মাতাব্বরনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলী হোসাইন উপস্থিত ছিলেন।

কমলনগর জামায়াতের সাবেক আমির হুমায়ুন কবির মন্তব্য করেন, মিলন জামায়াতের নীতি-আদর্শে অনুপ্রাণিত হয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। জামায়াতে ইসলামী তা গ্রহণ করেছে।

সদ্য জামায়াতে যোগ দেওয়া আকতার হোসেন মিলন সাংবাদিকদের বলেছেন, ‘বয়স হয়েছে। বাকি জীবন জামায়াতের সঙ্গে কাটাতে চাই। এখানে আমার ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্য নেই। অস্ত্রের মুখে জিম্মি করে আমাকে সভাপতি পদ দিয়েছিল। এই পদের কোনো সুফল আমি নিইনি। এর কয়েকদিন পরই কাউন্সিলের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিনের ভাই মোয়াজ্জেম হোসেনকে সভাপতি করা হয়।’

আওয়ামী লীগজামায়াত ইসলামী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি