Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঝিনাইদহে জাল সনদে চাকরি, কলেজ অধ্যক্ষের সম্পৃক্ততার অভিযোগ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৪:৫৩
ঝিনাইদহে জাল সনদে চাকরি, কলেজ অধ্যক্ষের সম্পৃক্ততার অভিযোগ

ছবি: আগামীর সময়

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শমসেরনগর সরকারি ডিগ্রি কলেজে জাল সনদ ব্যবহার করে এক প্রভাষক দীর্ঘদিন ধরে চাকরি করছেন— ওঠেছে এমন অভিযোগ।

একই সঙ্গে কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলামের সম্পৃক্ততার অভিযোগও পাওয়া গেছে।

অভিযুক্ত শিক্ষক দর্শন বিভাগের প্রভাষক মোছা. নাসরিন নাহার। তিনি বর্তমানে কলেজটিতে কর্মরত থেকে নিয়মিত বেতন-ভাতা তুলছেন বলে জানা গেছে।

অনুসন্ধানে জানা যায়, ২০১০ সালের ১৫ নভেম্বর তিনি ওই কলেজে করেন যোগদান। তখন প্রতিষ্ঠানটির নাম ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল মহাবিদ্যালয়। পরবর্তীতে এটি শমসেরনগর সরকারি ডিগ্রি কলেজে রূপান্তরিত হয়।

কলেজ সরকারিকরণের পর শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২১ সালে এনটিআরসিএ কর্তৃক শিক্ষকদের সনদ করা হয় যাচাই। সেই যাচাইয়ে নাসরিন নাহারের ২০০৯ সালের ৫ম শিক্ষক নিবন্ধন সনদকে জাল ও ভুয়া হিসেবে চিহ্নিত করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তাকে থানায় মামলা করার নির্দেশও দেওয়া হয়েছিল বলে জানা যায়।

অভিযোগে আরও বলা হয়, তার রোল নম্বরের তথ্য ও প্রাপ্ত নম্বর যাচাইয়ে পাওয়া যায় অসংগতি। যার ফলে সনদটি ভুয়া বলে মন্তব্য করে এনটিআরসিএ।

কলেজ সূত্রে জানা গেছে, পরবর্তী সময়ে মাউশি এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে তার পদ সৃজন ও নিয়োগ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হলেও প্রাথমিক পর্যায়ে তার বিষয়ে নেতিবাচক মন্তব্য ছিল।

তবে ২০২৩ সালে শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশে এবং পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনে সৃজন হয় তার পদ। একই বছরের ১৪ ডিসেম্বর তাকে প্রভাষক (দর্শন) পদে অস্থায়ী নিয়োগ দিয়ে জারি করা হয় প্রজ্ঞাপন। ১৮ ডিসেম্বর তিনি সরকারিভাবে কলেজে যোগদান করেন।

অভিযোগ রয়েছে, এসব প্রক্রিয়ায় কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম আর্থিক সুবিধার বিনিময়ে সহযোগিতা করেছেন।

এ অভিযোগের বিষয়ে অস্বীকার করে অধ্যক্ষ সফিকুল ইসলাম বললেন, ‘নাসরিন নাহারের সনদ জাল কি না তা আমার জানা নেই। পদ সৃজনের সময় শিক্ষক নিবন্ধন সনদ দেখানো বাধ্যতামূলক ছিল না। আর্থিক লেনদেনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

অভিযুক্ত শিক্ষক নাসরিন নাহারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে।

কলেজের আরেক প্রভাষক আব্দুল্লাহ আল মারুফ অভিযোগ করে বলছিলেন, জাল সনদ সংক্রান্ত সুস্পষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও কীভাবে তার পদ সৃজন ও সরকারি নিয়োগ হলো, তা তদন্তের দাবি রাখে। তার দাবি, এতে বড় ধরনের আর্থিক লেনদেনের ইঙ্গিত রয়েছে এবং সংশ্লিষ্ট সবাই দায় এড়াতে পারেন না।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেছেন, বিষয়টি এখনই জানা হলো। তদন্ত করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।

ঝিনাইদহকালিগঞ্জজাল সনদঅনিয়ম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    advertiseadvertise