Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বজ্রপাত ঠেকাতে ৬ বছরে ৩০ হাজার তালবীজ রোপণ শরীফ খন্দকারের

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ২১:০৯
বজ্রপাত ঠেকাতে ৬ বছরে ৩০ হাজার তালবীজ রোপণ শরীফ খন্দকারের

তাড়াশ-মাগুরাবিদ এলাকায় তালবীজ রোপন করছেন ভিলেজ ভিশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. শরীফ খন্দকার। ছবি: আগামীর সময়

‘তালগাছ একপায়ে দাঁড়িয়ে/ সবগাছ ছাড়িয়ে/ উঁকি মারে আকাশে...।’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার মতো তালগাছ আকাশে উঁকি মারে বলেই বজ্রপাতের সঙ্গে এর নিবিড় সম্পর্ক রয়েছে। বজ্রনিরোধক বৃক্ষ হিসেবেও তালগাছের পরিচিতি আছে। সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে বজ্রপাতের হার বেড়েছে, বেড়েছে প্রাণহানির ঘটনাও। সেই ঝুঁকি কমাতে তালগাছ রোপণকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভিলেজ ভিশন’।

সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মো. শরীফ খন্দকার ২০১৯ সাল থেকে চলনবিল অঞ্চলে তালবীজ (আঁটি) রোপণ কর্মসূচি শুরু করেন। গত ছয় বছরে তিনি ও সংগঠনের স্বেচ্ছাসেবীরা প্রায় ৩০ হাজার তালবীজ রোপণ করেছেন।

চলনবিল অধ্যুষিত তাড়াশ-সলঙ্গা, তাড়াশ-বারুহাঁস, তাড়াশ-নিমগাছি, তাড়াশ-মাগুড়াবিনোদ, তাড়াশ-রানীরহাট, গোন্তাবাজার-কাটাগাড়ি, সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট, চায়না বাঁধসহ বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়েছে। এর মধ্যে ২০১৯ সালে ২ হাজার, ২০২০ সালে ৫ হাজার, ২০২১ সালে ৬ হাজার, ২০২২ সালে ৩ হাজার ৫০০, ২০২৩ সালে ৩ হাজার ৫০০, ২০২৪ সালে ৫ হাজার ৫০০ এবং ২০২৫ সালে ৪ হাজার ৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। ভবিষ্যতে আরও ৫০ হাজার তালবীজ রোপণের লক্ষ্য নিয়ে কাজ করছে সংগঠনটি।

তালবীজ রোপণের পাশাপাশি নানা মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের জন্যও এলাকায় প্রশংসা কুড়াচ্ছে ‘ভিলেজ ভিশন’। সংগঠনটির স্বেচ্ছাসেবক মাসুম বিল্লাহ, ইতি মিলনসহ অন্যরা জানান, ভিলেজ ভিশন’-এর মাধ্যমে বিভিন্ন মানবিক কাজে অংশ নিতে পেরে তারা গর্ববোধ করেন। তাদের মতে, সবুজ দেশ গড়তে বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশের সব তরুণ-তরুণীর এগিয়ে আসা উচিত।

তাড়াশের প্রবীণ শিক্ষক নজরুল ইসলাম বলেছেন, ‘মাত্র ৫০ জন উদ্যমী স্বেচ্ছাসেবী তরুণ-তরুণীকে নিয়ে সংগঠনটি যেভাবে স্বচ্ছতার সঙ্গে মানবিক কার্যক্রম পরিচালনা করছে, তা প্রশংসার দাবি রাখে। বিশেষ করে পথশিশুদের শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ, অসচ্ছল শিশুদের গণখৎনা, অসহায় মানুষের সহায়তা এবং সবুজ দেশ গড়তে বৃক্ষরোপণের মতো ব্যতিক্রমী উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।’

সংগঠনটির উপদেষ্টা সমাজসেবক মো. সাইফুল ইসলাম জানান, সবুজায়নের অংশ হিসেবে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সড়ক, টিলা ও উঁচু ভিটায় ইতোমধ্যে এক লাখ খেজুর বীজ রোপণ করা হয়েছে। এছাড়া পঞ্চগড়, মুন্সীগঞ্জ, ঢাকার ডেমরা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঁচ হাজার তালবীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক শরীফ খন্দকার জানান, প্রায় ১৯ বছর ধরে দেশের বিত্তবান ব্যক্তি ও প্রবাসীদের সহায়তায় ৫০ জন স্বেচ্ছাসেবী তরুণ-তরুণীকে নিয়ে সংগঠনটি মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে। পথশিশুদের সহযোগিতা, অসচ্ছল নারীদের আয়বর্ধক প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ, অসুস্থ বৃদ্ধদের ওষুধ ও পথ্য সহায়তা, শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ, প্রতিবন্ধীদের সহায়তা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সবুজ দেশ গড়তে ঔষধি, ছায়াবৃক্ষ ও বজ্রপাত নিরোধক তালবীজ রোপণ তাদের নিয়মিত কার্যক্রমের অংশ।

তিনি বলেছেন, ‘বজ্রপাতের ঝুঁকি কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছের গুরুত্ব অনেক। তাই আমরা তালবীজ রোপণের এই কার্যক্রম আরও বিস্তৃত করতে চাই।’


    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি