রায়পুরায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মধ্যে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ

ছবি: আগামীর সময়
নরসিংদীর রায়পুরায় প্রান্তিক কৃষকদের মধ্যে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলার জাহাঙ্গীরনগর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে এসব কৃষিযন্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের এরিয়া ম্যানেজার রোকুনুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান এবং ব্র্যাকের এগ্রি মডার্ন ভিলেজ প্রকল্পের শাখা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান। এ ছাড়া ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ৪৪ জন প্রান্তিক কৃষকের মধ্যে একটি ট্রাক্টর, একটি সৌরচালিত সেচ পাম্প, ‘পঙ্কিরাজ’ ব্র্যান্ডের ১০টি গার্ডেন টিলার, পাঁচটি পাওয়ার টিলার, তিনটি হ্যান্ড রিপার, ১০টি মুরগির ঘর, ১৪টি স্প্রে মেশিন এবং দুটি সাইলেজ মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেছেন, আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার কৃষি উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় কমানো এবং কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





