Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শরীয়তপুরে ১০০ বছরের পুরনো রাস্তা বন্ধ, কাঁটাতারে অবরুদ্ধ ৮ পরিবার

শরীয়তপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ২১:৩১
শরীয়তপুরে ১০০ বছরের পুরনো রাস্তা বন্ধ, কাঁটাতারে অবরুদ্ধ ৮ পরিবার

ছবি: আগামীর সময়

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের দক্ষিণ হালইসার গ্রামে ১০০ বছরের পুরনো একটি যাতায়াতের রাস্তা কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। এর ফলে ওই এলাকার আট পরিবারের সদস্য গৃহবন্দি হয়ে পড়েছেন। এ বিষয় ভুক্তভোগী রাবেয়া বেগম নামে এক নারী গত ৬ জুলাই নড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

সরেজমিনে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা রাস্তার ওপর দেওয়া কাঁটাতারের বেড়া সরানোর চেষ্টা করছেন। প্রথম দেখায় মনে হতে পারে, যেন কোনো সীমান্তের কাঁটাতারের বেড়া সরানো হচ্ছে। কিন্তু বাস্তবে তা নয়। অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী পরিবার আটটি পরিবারের শতবর্ষের পুরনো চলাচলের রাস্তা কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে রেখেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের দক্ষিণ হালইসার গ্রামের মো. নুরুল ইসলাম হাওলাদার প্রায় ২০ দিন আগে কাঁটাতারের বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেন। ভুক্তভোগীদের দাবি, এটি তাদের একমাত্র যাতায়াতের পথ। বিকল্প কোনো রাস্তা নেই।

রাস্তা বন্ধ থাকায় আটটি পরিবারের সদস্যরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে বৃদ্ধ, নারী ও শিশুরা বেশি ভোগান্তিতে আছেন। শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না। হাট-বাজার, মসজিদ ও মাদ্রাসায়ও যাতায়াত ব্যাহত হচ্ছে। এতে পরিবারগুলো কার্যত গৃহবন্দি হয়ে পড়েছে।

এলাকাবাসীর দাবি, রাস্তাটি ১০০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত হয়ে আসছে। হঠাৎ করে প্রভাবশালী একটি পক্ষ রাস্তাটি বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষ বিপাকে পড়েছেন।

প্রতিকার চেয়ে ভুক্তভোগী রাবেয়া বেগম স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি সরেজমিনে তদন্ত করে দ্রুত রাস্তাটি খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন নুরুল ইসলাম হাওলাদার। তিনি বললেন, ‘আমি আমার নিজের জায়গা বন্ধ করেছি। এখানে কোনো রাস্তা ছিল না।’

ঘড়িসার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম বললেন, ভুক্তভোগী পরিবার তার কাছে এসেছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। রাস্তার ওপর কাঁটাতারের বেড়া দেওয়ার ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে বেড়া অপসারণের দাবি জানান।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান জানালেন, বিষয়টি জেনেছি। দ্রুত তদন্ত করে দুই পক্ষকে বসিয়ে সমাধানের চেষ্টা করব। বাড়ির যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া দেওয়া খুবই দুঃখজনক।

শরীয়তপুরকাঁটাতারঅবরুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার