Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মির্জা ফখরুল

বিনিয়োগ সম্ভাবনা খুঁজতে ঠাকুরগাঁওয়ে আসবে চীনা দল

ঠাকুরগাঁও প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১৬:০৪
বিনিয়োগ সম্ভাবনা খুঁজতে ঠাকুরগাঁওয়ে আসবে চীনা দল

ঠাকুরগাঁওয়ে কথা বলছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আগামীর সময়

ঠাকুরগাঁওয়ে শিল্পকারখানা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে লক্ষ্যে চীন থেকে আসবে একটি বিশেষজ্ঞ দল- জানালেন তিনি।

শুক্রবার (১২ জুন) দুপুরে ঠাকুরগাঁও শহরে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত হয় অনুষ্ঠানটি। চীনের পক্ষে এতে অংশ নেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এ সময় ঠাকুরগাওঁয়ের উন্নয়নে চীনের সহযোগিতার কথা জানালেন মির্জা ফখরুল। ‘আমরা এ অঞ্চলে ব্যাপক শিল্পকারখানা তৈরি করতে চাই। এ লক্ষ্যে আগামী দুই-এক মাসের মধ্যেই চীনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঠাকুরগাঁওয়ে আসবে। তবে আমাদের সবসময় মনে রাখতে হবে, কেবল বিদেশি সহায়তার ওপর নির্ভর করলে চলবে না। আমাদের নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে। তাহলেই আমরা টেকসইভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারব’- বললেন তিনি।

অনুষ্ঠানে চীনের উন্নয়নের প্রশংসা করেছেন মন্ত্রী। বলেছেন, ‘আজকের বিশ্বমঞ্চে চীন এক অনন্য ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে... চীন প্রতিদিন বদলাচ্ছে, উন্নত থেকে আরও উন্নততর হচ্ছে। কোনো জাতি কখনো এমনি এমনি উন্নত হতে পারে না। চীন আজ যে অবস্থানে এসেছে, তা নিজেদের চেষ্টা, কঠোর পরিশ্রম এবং নতুন প্রজন্মকে সুশিক্ষিত করার মাধ্যমেই সম্ভব হয়েছে।’

‘চীন আজ শুধু নিজেদের উন্নয়নই করেনি, বরং তাদের জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করেছে। বাংলাদেশের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নেও তারা ক্রমাগত সমর্থন দিয়ে যাচ্ছে’- যোগ করেন তিনি।

ঠাকুরগাঁওয়ের উন্নয়নে চীন পাশে থাকবে বলে জানালেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন, ‘আমি আজ এখানে কথা দিয়ে যাচ্ছি, চলতি বছরের মধ্যেই চীনের একটি বিশেষ প্রতিনিধিদল এই অঞ্চল পরিদর্শনে আসবে এবং বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখবে।’

অনুষ্ঠানে ঠাকুরগাঁও পৌর শহরের ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ হাজার ৩০৮ শিক্ষার্থীকে স্কুলব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ সম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের নিয়ে কাজ করতে চান। তিনি চান আমাদের সন্তানরা যেন আরও বেশি লেখাপড়া শিখে নিজেদের উন্নত করতে পারে। শিশুদের আধুনিক ও সুশিক্ষিত করে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে অনেকগুলো দূরদর্শী পদক্ষেপ ও কাজ হাতে নিয়েছেন’-বললেন ঠাকুরগাঁওয়ের এই এমপি।  

শিক্ষকদের উদ্দেশে তার আহ্বান, ‘স্কুলের শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করতে হবে, যেন তারা আগামী দিনে দেশের যোগ্য নাগরিক এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল চালিকাশক্তি হয়ে উঠতে পারে।’

অনুষ্ঠানে ছিলেন, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


ঠাকুরগাঁওমির্জা ফখরুলবাংলাদেশ-চীন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন