Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে : ড. মারুফ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১৯:৪৭
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে : ড. মারুফ

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের ফলে দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেছেন, ‘মালয়েশিয়া ও চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু এবং উন্নয়নের অন্যতম অংশীদার। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই প্রথম রাষ্ট্রীয় সফর। কূটনৈতিকভাবে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সফরের মাধ্যমে দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি চীন ও মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।’

আজ শনিবার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন। এর আগে তিনি ইলিয়টগঞ্জ হাই স্কুল আল-আকসা জামে মসজিদের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ড. খন্দকার মারুফ বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দ্রুতই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। তিনি ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে পরিচিত দেশকে উৎপাদন বৃদ্ধি ও উন্নয়নের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করেছিলেন, তেমনি দেশকে বিশ্বদরবারে মর্যাদার আসনেও প্রতিষ্ঠিত করেছিলেন।

তিনি আরও বলেছেন, ‘বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে সুসংহত করার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন সাধন করেছেন। তাদের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানও পিতা-মাতার আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন।’

ড. মারুফ বলেছেন, ‘আমি মনে-প্রাণে বিশ্বাস করি, বর্তমান ও আগামীর রাজনীতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান অতীব গুরুত্বপূর্ণ। তার কোনো বিকল্প নেই। তার হাত ধরেই দেশ উন্নত ও সমৃদ্ধ হবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই জনগণের স্বপ্ন পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

তিনি বলেছেন, ‘দেশের স্বার্থরক্ষায় বিএনপি সরকার সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করেছে। বিএনপি যখনই ক্ষমতায় থাকে, তখন সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় ও সাংস্কৃতিক আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে ও নিরাপদে পালন করতে পারে।’

ড. খন্দকার মারুফ অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে ধর্মীয় নেতা ও প্রখ্যাত আলেম-ওলামাদের আয়নাঘরে বন্দি রেখে অমানুষিক নির্যাতন করা হয়েছে। মিথ্যা মামলায় তাদের কারান্তরীণ রাখা হয়েছে। পবিত্র  কোরআনের তাফসির মাহফিল আয়োজনেও বাধা দেওয়া হয়েছে। তাদের শাসনামলে দেশে একধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে জাতীয়তাবাদী আদর্শের পতাকাতলে শামিল হওয়ার জন্য তিনি সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

ইলিয়টগঞ্জ হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সদস্যসচিব ভিপি জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সফর তালুকদার, দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ, চেয়ারম্যান আনোয়ার হোসেন, কুমিল্লা উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক এস এম মিজান পাপ্পু, দাউদকান্দি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহিউদ্দিন সরকার, সাবেক সভাপতি জি এস কামরুজ্জামান ফকির এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবদুল বাসেদ প্রমুখ।

ড. মারুফমালয়েশিয়া-চীনউন্মোচিত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন