Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আমতলী

ব‍্যবহৃত পাথরে ব্লক নির্মাণ!

আমতলী (বরগুনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১৯:১৮
ব‍্যবহৃত পাথরে ব্লক নির্মাণ!

সংগৃহীত ছবি

পায়রা নদীর ২৫০ মিটার ব্লক নির্মাণে ১২ হাজার ঘনফুট ব্যবহৃত পাথর আনা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ করেছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া এলাকার ২০ নম্বর প্যাকেজে।

অভিযোগ রয়েছে, ২০২৩-২৪ অর্থ বছরে বরগুনা পানি উন্নয়ন পায়রা নদীর ভয়াবহ ভাঙন রোধে ব্লক নির্মাণের উদ্যোগ নেয়। বোর্ড ৪৪/ বি পোল্ডারে ৩০০০ মিটার ব্লক নির্মাণে ১৩টি প্যাকেজে কাজ পায় বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠান। গত দুই বছরে বেশ কয়েকটি প্যাকেজের কাজ শেষ হয়েছে। এর মধ্যে ২০ নম্বর প্যাকেজ ২৫ কোটি টাকা ব্যয়ে ২৫০ মিটার নদীতে ব্লক নির্মাণ কাজ পায় অ্যাডনোচ বাংলাদেশ লিমিটেড কোম্পানি।

আরো অভিযোগ রয়েছে, ২০ নম্বর প্যাকজের ২৫০ মিটার নদী ভাঙনের ব্লক নির্মাণ করতে অ্যাডনোচ বাংলাদেশ কোম্পানি লিমিটেড গত ১৫ আগস্ট সিলেট থেকে জাহাজে করে ১২ হাজার ঘণফুট পাথর আনে। পাথর ব্লক নির্মাণ এলাকা আড়পাঙ্গাশিয়ায় তুলে রাখা হয়।

স্থানীয় রাকিবুল ইসলাম ও লুৎফর হোসেন অভিযোগ করেন, ১২ হাজার ঘনফুট পাথর এনে স্তুপ করে রাখা হয়েছে। পাথরগুলো ব্যবহৃত। পাথরের গায়ে সিমেন্টের আস্তর রয়েছে। ব্যবহৃত পাথর দিয়ে ব্লক নির্মাণ করা হলে তা টিকবে না। দ্রুত এ ব্লক অপসারণ করে ভালো পাথর আনার দাবি তাদের।

আরও পড়ুন

ট্রাম্পের ‘লেক আমেরিকা’, কানাডার জবাব 'অন্টারিও’ই থাকবে

২৮ আগস্ট ২০২৬

শুক্রবার সরেজমিন দেখা গেছে, আড়পাঙ্গাশিয়া নদীর পাড়ে পাথরের স্তুপ করে রাখা হয়েছে। পাথরের গায়ে সিমেন্টের আস্তর। ব্যবহৃত পাথর এনে রাখা হয়েছে ব্লক নির্মাণে।

অ্যাডনোচ বাংলাদেশ কোম্পানি লিমিটেড ম্যানেজার বদিরুজ্জামান বলেন, এ পাথর পানি উন্নয়ন বোর্ড রিজেক্ট করে দিয়েছে।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ড অ্যাসিট্যান্ট মো. আশিকুর রহমান বলেন, আমাকে কোম্পানির লোকজন জাহাজ থেকে পাথার আনলোডের ভিডিও পাঠিয়েছে। কিন্তু কেমন পাথর তা আমার জানা নেই।

তিনি আরো বলেন, অ্যাডনোচ বাংলাদেশ কোম্পানি দুই বছরে ২০ হাজার ব্লক নির্মাণ করেছে। এখন ও অনেক ব্লক নির্মাণ বাকি।

বরগুনা পানি উন্নয়ন নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান বলেন, ব্লক নির্মাণে ব্যবহৃত পাথর আনার বিষয়টি জেনেছি। ওই পাথর ল্যাব টেষ্টে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। টেষ্টে পাথরের গুণগত মান না থাকলে ওই পাথর দিয়ে ব্লক নির্মাণ করতে দেয়া হবে না।

আমতলীপ্যাকেজব্লক নির্মাণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি