Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাজৈরে পুকুরে চামড়ার বর্জ্য ফেলে ১০ লক্ষাধিক টাকার মাছ হত্যার অভিযোগ

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ মে ২০২৬, ১৬:৫৮
রাজৈরে পুকুরে চামড়ার বর্জ্য ফেলে ১০ লক্ষাধিক টাকার মাছ হত্যার অভিযোগ

ছবি: আগামীর সময়

মাদারীপুরে পশুর চামড়ার বর্জ্য পুকুরে ফেলে ১০ লক্ষাধিক টাকার মাছ হত্যার অভিযোগ উঠেছে এক চামড়া ব্যবসায়ীর বিরুদ্ধে। শনিবার (৩০ মে) সকালে রাজৈরে স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মৎস্য চাষী নূর ইসলাম শেখ। একই সঙ্গে চামড়ার বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী নূর ইসলাম শেখ ঘোষালকান্দি গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের ভাষ্য, তিনি সরকার থেকে লিজ নেওয়া একটি পুকুরে গত দুই বছর ধরে মাছ চাষ করে আসছেন। ঈদ উপলক্ষে সংগ্রহ করা কোরবানির পশুর চামড়া গত বৃহস্পতিবার থেকে পুকুরের পাশের একটি দোকানঘরে সংরক্ষণ করেন স্থানীয় চামড়া ব্যবসায়ী হারুন ফকির। এ সময় চামড়া থেকে ছাঁটাই করা লবণাক্ত বর্জ্য, রক্ত ও অন্যান্য ময়লা পাশের পুকুরে ফেলা হয়। এতে পুকুরের পানি দূষিত হয়ে পড়ে।

শনিবার সকালে পুকুরে থাকা রুই, কাতলা, তেলাপিয়া, শিংসহ বিভিন্ন প্রজাতির মাছ ভেসে উঠতে শুরু করে। পরে একে একে মাছগুলো মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নূর ইসলাম শেখ। মৎস্য বিশেষজ্ঞদের পরামর্শ নিলে তারা জানান, মাছগুলো আর বাঁচানো সম্ভব নয়।

নূর ইসলাম শেখ দাবি করেন, শত শত বস্তা লবণ, রক্ত ও চামড়া থেকে ছাড়ানো ময়লা পুকুরে ফেলা হয়েছে। এতে তার দুই বছরের পরিশ্রমে গড়ে তোলা মাছের খামার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তার ভাষ্য, ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকারও বেশি। তিনি ক্ষতিপূরণ এবং দায়ীদের বিরুদ্ধে বিচার দাবি করেন।

অভিযোগের বিষয়ে হারুন ফকির নিজের দায় স্বীকার করে জানান, নিষেধ করার পরও শ্রমিকরা বর্জ্যগুলো পুকুরে ফেলেছে। পরে সেগুলো সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, জনবসতির মধ্যে খোলামেলাভাবে চামড়া সংরক্ষণ ও বর্জ্য ফেলার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। দুর্গন্ধে আশপাশের মানুষের চলাচল কষ্টকর হয়ে উঠেছে। বিশেষ করে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। তারা দ্রুত বর্জ্য অপসারণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি