Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

উপকূলের প্রতিটি ঘরে পানির ট্যাংক দেওয়া হবে : জলবায়ু প্রতিমন্ত্রী

বাগেরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ২১:৫১
শেয়ার করুন:
উপকূলের প্রতিটি ঘরে পানির ট্যাংক দেওয়া হবে : জলবায়ু প্রতিমন্ত্রী

বৃষ্টির পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ করছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম— সংগৃহীত

উপকূলীয় লবণাক্ত অঞ্চল বাগেরহাটের রামপালে সুপেয় পানির সংকট মোকাবিলায় দরিদ্র পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ৮২টি পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় রামপাল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চত্বরে জলবায়ু ট্রাস্ট ফান্ডের উদ্যোগে 'রেইন ওয়াটার হার্ভেস্টিং' প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‘উপকূলীয় রামপাল ও মোংলায় সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। এই সংকট নিরসনে প্রাথমিকভাবে তিন হাজার পানির ট্যাংক বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আজ ৮২টি ট্যাংক বিতরণ করা হলো।;

তিনি আরও বললেন, ‘এ অঞ্চলের অধিকাংশ টিউবওয়েলের পানিই লবণাক্ত। তাই বৃষ্টির পানি সংরক্ষণই সুপেয় পানির অন্যতম কার্যকর সমাধান। জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় পর্যায়ক্রমে উপকূলের প্রতিটি পরিবারের কাছে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে।’

আরও পড়ুন

আলিম পরীক্ষাকেন্দ্রের আশপাশে ও টয়লেটে পড়ে আছে ছেঁড়া বই

২৪ জুলাই ২০২৬

প্রতিমন্ত্রী আরও জানান, উপকূলীয় এলাকায় সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা গড়ে তুলতে সরকারি পুকুরগুলো সংস্কার করে মিঠা পানির আধারে রূপান্তর করা হবে। এসব পুকুরে মাছ চাষ নিষিদ্ধ থাকবে, যাতে সেগুলো শুধু সুপেয় পানির উৎস হিসেবে ব্যবহার করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসী, বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, রামপাল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেন, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজীব আল রশিদ, উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম জাহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে লবণাক্ততার কারণে তারা নিরাপদ পানির সংকটে ভুগছেন। বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক বিতরণের এ উদ্যোগ তাদের দুর্ভোগ অনেকটাই কমাবে বলে তারা আশা করছেন।

বাগেরহাটরামপালট্যাংক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    কুষ্টিয়ায় ‘পেট্রোল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রোল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা