Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আমগাছে উঠে আটকা গৃহবধূ, উদ্ধার করল ফায়ার সার্ভিস

কুড়িগ্রাম প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১২:৩৯
আমগাছে উঠে আটকা গৃহবধূ, উদ্ধার করল ফায়ার সার্ভিস

ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল অচেতন অবস্থায় ওই গৃহবধূকে নিরাপদে গাছ থেকে নামিয়ে আনেন। ছবি: আগামীর সময়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বামীর বাড়ির উঠানের আমগাছে উঠে আটকে পড়েন এক গৃহবধূ। তাকে ‘জিনে ধরেছে’ মনে করে নামানোর চেষ্টা করেন স্থানীয়রা। ব্যর্থ হয়ে খবর দেন ফায়ার সার্ভিসে। পরে অচেতন অবস্থায় গাছ থেকে ওই গৃহবধূকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

গতকাল সোমবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ বড়ভিটা (মাঝিপাড়া) গ্রামে।

ওই গৃহবধূর নাম বৃষ্টি বেগম (২০)। তিনি মাঝিপাড়া গ্রামে জিলহানির স্ত্রী।

স্থানীয়রা জানালেন, আমগাছে উঠে আটকা পড়েন বৃষ্টি বেগম। তাকে ‘জিনে ধরেছে’ এমন ধারণা করে স্থানীয়রা গাছ থেকে নামানোর চেষ্টা করেন। দীর্ঘ সময় চেষ্টা করেও তারা তাকে নামাতে না পারায় পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

আরও পড়ুন

জুলাই দিবসে সাংবাদিকের ওপর হামলা, ‘রাজনৈতিক ইস্যুতে’ মামলা নেয়নি পুলিশ

১১ আগস্ট ২০২৬

পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ১০-১৫ মিনিটের চেষ্টায় রাত ৮টার দিকে গৃহবধূ বৃষ্টিকে অচেতন অবস্থায় গাছ থেকে নিরাপদে নামিয়ে আনা হয়। পরে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

ফুলবাড়ি ফায়ার সার্ভিসের কর্মকর্তা (লিডার) আবুল হাসান বলেছেন, ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়। দীর্ঘ চেষ্টার পর অচেতন অবস্থায় ওই গৃহবধূকে গাছ থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুড়িগ্রামফায়ার সার্ভিস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    বন্ধু থাকবে, প্রভু নয় : বাংলাদেশের নতুন কূটনৈতিক আত্মবিশ্বাস

    বন্ধু থাকবে, প্রভু নয় : বাংলাদেশের নতুন কূটনৈতিক আত্মবিশ্বাস

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়