ছাত্রদলকর্মীর মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ছবিঃ আগামীর সময়
বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের ছাত্রদলকর্মীর মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোর রাতের দিকে কলেজের মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসের এ ব্লকের সামনে ঘটে এ ঘটনা।
ভুক্তভোগী কলেজ ছাত্রদল কর্মী হৃদয় দেওয়ান অর্থনীতি বিভাগের ২০১৮/১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি থাকেন মহাত্মা অশ্বিনী কুমার হলের এ ব্লকে।
হৃদয় দেওয়ান জানিয়েছেন, প্রতিদিনের মতো রাতে এ ব্লকের সিঁড়ির নিচে রেখেছিলাম আমার সুজুকি জিক্সার এসএফ মডেলের মোটরসাইকেল। ভোর রাত ৩টা থেকে ৪টার মধ্যে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আমি টের পেয়ে নিচে নামতে নামতে দেখি পুড়ে শেষ মোটরসাইকেল।
হৃদয় বলেছেন, ‘হলে নেই কোনো সিসি ক্যামেরা। সন্দেহ করতে পারছি না নির্দিষ্টভাবে কাউকে। ব্যক্তি শত্রুতা থেকেও কেউ এমন করতে পারে, আবার রাজনৈতিক শত্রুও করতে পারে।’
বরিশাল মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান তাসনিম বলেছেন, ‘এমন ঘটনা ব্রজমোহন কলেজে কখনো শুনিনি। এই ঘটনার সাথে যারা জড়িত দাবি করছি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির।’
সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ডক্টর এস এম তাজুল ইসলাম বলেছেন, ‘বিষয়টি শুনেছি। আমি ঢাকায় থাকায় শিক্ষকদের পাঠানো হয়েছে ঘটনাস্থলে। তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা।











