Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

বৈশাখের সাজে চট্টগ্রামের বিপণীবিতানগুলো, বাড়ছে ক্রেতাদের ভিড়

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১৯:৪০
বৈশাখের সাজে চট্টগ্রামের বিপণীবিতানগুলো, বাড়ছে ক্রেতাদের ভিড়

চট্টগ্রামের একটি ফ্যাশনহাউসে বৈশাখের পোশাক দেখছেন এক ক্রেতা। ছবি : আগামীর সময়

চারদিন পরেই বাংলা নববর্ষ ১৪৩৩। আর নববর্ষকে কেন্দ্র করে চট্টগ্রামে জমে উঠছে কেনাকাটা। বিক্রি বেড়েছে পহেলা বৈশাখকেন্দ্রিক পোশাকের। রঙ-বেরঙের পাঞ্জাবি, ফতুয়া, শাড়িতে সাজানো হয়েছে বিপণীবিতানগুলো।

ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে বাঙালিয়ানার ছোঁয়ায় নতুনত্ব আনার চেষ্টা করছে ফ্যাশন হাউসগুলো। নিজেদের পোশাককে ভিন্নভাবে ক্রেতাদের সামনে উপস্থাপন করতে মনোযোগী তারা।

নগরীর দেশি দশে (নিপুণ, কেক্রাফট, অঞ্জনস, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি) গিয়ে দেখা গেছে, হ্যান্ড প্রিন্ট, ব্লগ, বাটিক, এমব্রয়ডারি, হাতের কাজের নকশাসহ বাহারি সব ডিজাইনের পোশাক। গ্রামীণ ঐতিহ্যের ও বিশেষ নকশায় তৈরি পোশাকও দেখা গেছে দোকানগুলোতে।

বৈশাখের কেনাকাটায় যুবকদের প্রধান আকর্ষণ আরামদায়ক সুতি পাঞ্জাবি, সাদার মধ্যে লাল, হলুদ ও বিভিন্ন রঙের সমন্বয়ে নকশা করা ফতুয়া, টি-শার্ট ও পোলো শার্ট। শিশু-কিশোরদের জন্য প্রস্তুত করা হয়েছে লাল ও সাদা রংয়ের নানা নকশার পোশাক। আর নারীদের প্রথম পছন্দ শাড়ি। জামদানি কিনতে দোকানগুলোতে ভিড় করছেন তারা। সালোয়ার-কামিজের চাহিদাও কম নয়।

তবে অন্যান্য বছরের তুলনায় এবছর বৈশাখের পোশাকের বিক্রি কম বলে জানিয়েছেন বিক্রেতারা। তার বলছেন, ঈদ হয়েছে মাত্র ২০ দিন। সে কারণে অন্যবারের তুলনায় এবারে ক্রেতা তুলনামূলক কম। বৈশাখের পোশাক অনেকেই কিনে নিয়েছেন ঈদের সময়। এখন যারা কিনছেন তাদের অধিকাংশই সনাতন ধর্মাবলম্বী।

নগরীর টেরি বাজারের দোকানি মোহাম্মদ আলী বলেছেন, ‘পহেলা বৈশাখ উপলক্ষে কালেনশন এসেছে অনেক। আছে শিশু, নারী ও পুরুষ সবার পোশাক। তবে বৈশাখ কেন্দ্রিক ব্যবসা জমে উঠেনি এখনও।’

টেরিবাজারে কেনাকাটা করতে আসা বিউটি শপের স্বত্বাধীকারী শাপলা বলেছেন, ‘বৈশাখ আমাদের ঐতিহ্য। সনাতন ধর্মমতে এটি আমাদের জন্য একটি বিশেষ দিন। ওই দিন আমরা পূজা করি। দিনটিকে ঘিরে পোশাক কেনার রীতি পুরনো।’

চট্টগ্রামবৈশাখবিপণীবিতান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, আটক ১

    টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, আটক ১