Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সবজির ভালো ফলনেও শঙ্কায় মানিকগঞ্জের কৃষকেরা

মানিকগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১৪:০১
শেয়ার করুন:
সবজির ভালো ফলনেও শঙ্কায় মানিকগঞ্জের কৃষকেরা

ক্ষেতজুড়ে শোভা পাচ্ছে বাঁধাকপি। ছবি: আগামীর সময়

শীতের আগমনী বার্তায় মানিকগঞ্জের মাঠে মাঠে শুরু হয়েছে আগাম শীতকালীন সবজি চাষ ও পরিচর্যার ব্যস্ততা। শিশিরভেজা ভোরে সবুজ সবজিক্ষেতে কাজ করছেন কৃষক ও শ্রমিকেরা। কোথাও ফুলকপি ও বাঁধাকপি, কোথাও শিম, করলা, বেগুন, লাউ ও শসার আবাদ। ভালো ফলনের আশায় বুক বাঁধছেন কৃষকেরা। তবে সার, কীটনাশক, শ্রমিকের মজুরি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় উৎপাদিত সবজি বিক্রি করে কাঙ্ক্ষিত লাভ হবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা।

মানিকগঞ্জের সাটুরিয়া, সদর, সিংগাইরসহ বিভিন্ন উপজেলায় আগাম শীতকালীন সবজির আবাদ হয়েছে। কৃষকেরা জানান, মৌসুমের শুরুতে ভালো দাম পাওয়ার আশায় তারা আগেভাগেই চাষাবাদ করেন। কিন্তু বাজারে সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমে গেলে উৎপাদন খরচ তোলাই কঠিন হয়ে পড়ে।

সাটুরিয়া ও সদর উপজেলার জান্না, চর তিল্লি ও ফুকুরহাটি-বাংলা গ্রাম ঘুরে দেখা যায়, ভোর থেকেই সবজিক্ষেতে কাজ করছেন কৃষক ও শ্রমিকেরা। কেউ গাছের পরিচর্যা করছেন, কেউ ফসল তুলছেন, আবার কেউ বাজারজাতের প্রস্তুতি নিচ্ছেন। ফুলকপি ও বাঁধাকপির পাশাপাশি করলা, বেগুন, শিম, লাউ, শসা, ধনেপাতা ও লালশাকের আবাদও আছে।

ফুকুরহাটি গ্রামের সবজিচাষি বশির আহমেদ জানিয়েছেন, তিনি পাঁচ থেকে সাত বিঘা জমিতে ফুলকপির আবাদ করেছেন। প্রতি বিঘায় উৎপাদন খরচ পড়ছে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা। আবহাওয়া অনুকূলে থাকলে এবং ফলন ভালো হলে প্রতি বিঘার ফুলকপি ৮০ হাজার থেকে এক লাখ টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি। তবে সার, কীটনাশক ও ছত্রাকনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় লাভ কমে যাওয়ার আশঙ্কা করছেন।

আরেক কৃষক রহমত আলী জানালেন, তিন বিঘা জমিতে ফুলকপি এবং দুই বিঘায় শসার চাষ করেছেন। শসার ফলন ভালো হয়েছে। ফুলকপিও বাজারে তোলার উপযোগী হচ্ছে। তবে বাজারদর অনুকূলে থাকলেই লাভের মুখ দেখবেন।
উৎপাদন খরচের পাশাপাশি শ্রমিকের মজুরি ও পরিবহন ব্যয়ও কৃষকদের দুশ্চিন্তা বাড়াচ্ছে।

আরও পড়ুন

গোপালগঞ্জে সবজির দাম চড়া

২১ নভেম্বর ২০২৬

সবজি ব্যবসায়ী আলী আহসান জানান, গাড়িভাড়া, শ্রমিকের মজুরি ও ক্যারেটের খরচ বেড়েছে। পাশাপাশি কোনো কোনো সবজির দাম কমে যাওয়ায় পণ্য কিনে বাজারজাত করেও কাঙ্ক্ষিত লাভ হচ্ছে না। এতে কৃষক ও ব্যবসায়ী উভয় পক্ষই আর্থিক ঝুঁকিতে পড়ছেন।

কৃষকদের অভিযোগ, ক্ষেত থেকে বাজার পর্যন্ত সবজির দাম নির্ধারণে তাদের নিয়ন্ত্রণ সীমিত। উৎপাদন খরচ বাড়লেও বাজারে চাহিদা কমে গেলে কম দামেই সবজি বিক্রি করতে হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে উৎপাদিত সবজি সরাসরি বড় বাজারে পৌঁছানোর ব্যবস্থা, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং প্রয়োজনীয় কৃষি প্রণোদনার দাবি জানিয়েছেন তারা।

কৃষি বিভাগের হিসাবে, অনুকূল আবহাওয়া, উন্নত বীজ, যথাযথ পরিচর্যা ও মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের পরামর্শের কারণে এ বছর আগাম সবজি চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে।

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ জানিয়েছেন, আগাম শীতকালীন সবজির উৎপাদন বাড়াতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে জেলায় ১১ হাজার ২৭০ হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৮ হাজার ৩৬৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে। উৎপাদিত সবজি জেলার চাহিদা মেটানোর পাশাপাশি প্রতিদিন ঢাকার বাজারেও সরবরাহ করা হচ্ছে।

কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে তিনি বলেছেন, বাজার ব্যবস্থাপনা ও কৃষিপণ্যের বিপণনের সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন। কৃষকের ক্ষেত থেকে উৎপাদিত সবজি সরাসরি বাজারে পৌঁছানোর ব্যবস্থা জোরদার করা গেলে তারা উপকৃত হবেন।

মানিকগঞ্জসবজি চাষকৃষকশীতের সবজি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার