Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তাড়াশে প্রভাষক স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ মে ২০২৬, ১০:২১
তাড়াশে প্রভাষক স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

ছবি: আগামীর সময়

পারিবারিক কলহের জেরে সিরাজগঞ্জের তাড়াশে প্রভাষক স্বামীর ছুরিকাঘাতে মোছা. আতিকা খাতুন (২৮) নামে তিন সন্তানের জননী এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্বামী পালিয়ে গেছেন।

নিহত আতিকা খাতুন পাবনার চাটমোহর উপজেলার বাঘলবাড়ি গ্রামের মাদ্রাসার অধ্যক্ষ ওসমান গনির মেয়ে এবং তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামের এন্তাজ আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী। তাদের সংসারে ছয় বছর বয়সী এক ছেলে ও ১৬ মাস বয়সী দুই যমজ কন্যাসন্তান রয়েছে।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানালেন, প্রায় সাত বছর আগে আতিকার সঙ্গে উল্লাপাড়া উপজেলার মুরাদনগর ফাজিল মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মামুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক নানা বিষয় নিয়ে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন মামুন। এ নিয়ে একাধিকবার সালিশও হয়।

স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতেও আতিকার ওপর নির্যাতন চালান মামুন। একপর্যায়ে রাত ৩টার দিকে ঘরে থাকা ধারালো ছুরি দিয়ে তার বুকে আঘাত করেন। আতিকার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নেওয়ার পরপরই অভিযুক্ত স্বামী পালিয়ে যান।

নিহতের বাবা ওসমান গনি বলেছেন, বিয়ের পর থেকেই তার মেয়েকে নির্যাতন করা হতো। বিষয়টি নিয়ে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও নির্যাতন বন্ধ হয়নি। তিনি মেয়ের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেছেন, নিহতের শরীরে ছুরিকাঘাতসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তাড়াশ থানাপারিবারিক কলহগৃহবধূর মৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!