খুলনায় অস্ত্র ও গুলিসহ শুটার জনি গ্রেপ্তার
খুলনা অফিস

গ্রাফিকস: আগামীর সময়
খুলনায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান, একটি দোনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলিসহ সন্ত্রাসী আশিক বাহিনীর শুটার জনিকে (২২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।
গত শনিবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল নগরীর শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার জনি নগরীর চানমারি বাজার এলাকার মৃত জাহিদ হাসানের ছেলে। এসআরবি-৬-এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ জানিয়েছেন, প্রাথমিক পর্যালোচনায় জনির বিরুদ্ধে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা এবং হত্যাচেষ্টাসহ অন্তত চারটি মামলার তথ্য পাওয়া গেছে



