Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ফ্যামিলি কার্ডের তালিকায় অনিয়মের অভিযোগ ডেপুটি স্পিকারের

নেত্রকোনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ মে ২০২৬, ২৩:৫৪
ফ্যামিলি কার্ডের তালিকায় অনিয়মের অভিযোগ ডেপুটি স্পিকারের

ছবি: আগামীর সময়

নেত্রকোনার কলমাকান্দায় ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।

শনিবার বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে এ অভিযোগ করেছেন ডেপুটি স্পিকার। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় ডেপুটি স্পিকার বলেছেন, নির্বাচনের সময় মানুষের কাছে ফ্যামিলি কার্ডের উপকারিতা তুলে ধরেছিলেন তিনি। দলমত নির্বিশেষে মানুষ আস্থা রেখেছে তার ওপর। তাই তালিকা তৈরির ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে হতদরিদ্র, অতিদরিদ্র ও দরিদ্র মানুষকে। অনেক অসহায় ও হতদরিদ্র মানুষকে ব্যক্তিগতভাবে চেনেন তিনি। কিন্তু তাদের অনেকের নামই সেই তালিকায় নেই।

তার ভাষ্য, তালিকায় অগ্রাধিকার পাবে কেবল প্রকৃত হতদরিদ্র ও অতিদরিদ্র মানুষ। এ ক্ষেত্রে মেনে নেওয়া হবে না কোনো ধরনের পক্ষপাত বা অব্যবস্থাপনা।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কর্মকর্তাদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেছেন, ‘ফ্যামিলি কার্ডের তালিকা যথাযথ নিয়মে হয়নি। যারা প্রকৃত হতদরিদ্র, তাদের সবার আগে তালিকায় আনতে হবে। কোনোভাবেই যোগ্য মানুষ যেন বাদ না পড়ে।’

এ বিষয়ে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক। ভবিষ্যতে যেন এমন ভুল না হয়, সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও করেছেন সতর্ক।

প্রথম পর্যায়ে কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৭৯৪ জন নারীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। এ কার্ডের মাধ্যমে উপকারভোগীরা স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার মুশফিকুর রহমান। উপস্থিত ছিলেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল হক, জেলা পরিষদ প্রশাসক নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার তরিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, অনেক প্রকৃত দরিদ্র পরিবার এখনো তালিকার বাইরে রয়েছে। আবার তুলনামূলক সচ্ছল পরিবারের নামও এসেছে তালিকায়। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এলাকায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকাইল ইসলাম জানিয়েছেন, অভিযোগ পাওয়া গেলে যাচাই-বাছাই করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। ভবিষ্যতে আরও স্বচ্ছতার সঙ্গে উপকারভোগীদের তালিকা প্রস্তুতের আশ্বাসও দেন তিনি।

কলমাকান্দার সীমান্ত ও পাহাড়ি জনপদে দীর্ঘদিনের সমস্যা দারিদ্র্য। স্থানীয়দের আশা, প্রকৃত অসহায় পরিবারগুলোকে অগ্রাধিকার দিলে ফ্যামিলি কার্ড কার্যক্রম থেকে বেশি উপকৃত হবে দরিদ্র মানুষেরা।

নেত্রকোনাডেপুটি স্পিকারফ্যামিলি কার্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে