Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গোপালগঞ্জের বলাকইড় বিলজুড়ে পদ্মের মেলা

গোপালগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১৩:৩২
গোপালগঞ্জের বলাকইড় বিলজুড়ে পদ্মের মেলা

বলাকইড় বিলের সৌন্দর্য উপভোগ করছেন দর্শনার্থীরা। ছবি: আগামীর সময়

বর্ষা এলেই গোপালগঞ্জের বলাকইড় বিলজুড়ে ফুটে ওঠে অসংখ্য গোলাপি পদ্ম। বিস্তীর্ণ বিলের পানিতে সারি সারি পদ্মফুলের দৃশ্য দূর থেকে দেখে মনে হয়, পানির ওপর কেউ যেন ফুলের বিছানা বিছিয়ে রেখেছে। প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া এই পদ্মের সৌন্দর্য দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা।

গোপালগঞ্জ জেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সদর উপজেলায় বলাকইড় বিল। স্থানীয়রা জানায়, ১৯৮৮ সালের পর থেকে বর্ষা মৌসুমে বিলটির অধিকাংশ জমিতে প্রাকৃতিকভাবে পদ্মফুল জন্মাতে শুরু করে। সময়ের সঙ্গে এটি ‘পদ্মবিল’ নামে পরিচিতি পায়।

বর্ষায় বিলের চারপাশে তাকালেই চোখে পড়ে শুধু পদ্ম আর পদ্ম। নৌকায় ঘুরে এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছেন দর্শনার্থীরা। পর্যটকদের আগমনকে কেন্দ্র করে স্থানীয় অনেকেই বর্ষা মৌসুমে নৌকা চালিয়ে বাড়তি আয় করছেন। বছরের এ সময়ে কৃষিকাজসহ অন্যান্য কাজ কম থাকায় নৌকা নিয়ে পর্যটকদের ঘোরানো তাদের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি করেছে।

আরও পড়ুন

লাল-গোলাপি পদ্মে হাসছে মোহনগঞ্জের বিল

১৩ আগস্ট ২০২৬

পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে আসা দর্শনার্থীরাও নৌভ্রমণের মাধ্যমে পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করছেন। তবে পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশ দূষণের বিষয়টিও সামনে এসেছে। অনেকেই পদ্মফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছেন। কেউ কেউ বিলের পানিতে খাবারের উচ্ছিষ্ট ও প্লাস্টিকজাত বর্জ্য ফেলছেন। এতে বিলের স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

পদ্মবিলের পরিবেশ রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা ও দর্শনার্থীরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে দর্শনার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে। একই সঙ্গে বিলের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় দর্শনার্থীদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সাজানো বলাকইড়ের পদ্মবিল এখন গোপালগঞ্জের অন্যতম আকর্ষণ। বর্ষায় গোলাপি পদ্মের এই দৃশ্য মুগ্ধ করছে ভ্রমণপিপাসু মানুষকে। দর্শনার্থীদের ভাষ্য, পদ্ম না ছেঁড়া, ময়লা-আবর্জনা না ফেলা এবং বিলের পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ করলেই এই সৌন্দর্য দীর্ঘদিন ধরে রাখা সম্ভব।

বলাকইড় বিলগোপালগঞ্জপদ্মবিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি