Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কক্সবাজারের পেকুয়া

৭০ হাজার টাকায় মালয়েশিয়া পাঠানোর চুক্তি, আটক ১০

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৮:০৯
শেয়ার করুন:
৭০ হাজার টাকায় মালয়েশিয়া পাঠানোর চুক্তি, আটক ১০

গ্রেপ্তার ১০ প্রতারক

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখিয়ে জনপ্রতি ৭০ হাজার টাকা করে চুক্তি করেছিলেন এক দালাল। সেই চুক্তি অনুযায়ী চট্টগ্রামের বাঁশখালী থেকে ছয়জনকে মাইক্রোবাসে করে নেওয়া হচ্ছিল কক্সবাজারের টেকনাফের দিকে। পরিকল্পনা ছিল, সেখান থেকে সাগরপথে তাদের মালয়েশিয়ায় পাঠানো। তবে পথের মধ্যেই পেকুয়া পুলিশের তল্লাশিচৌকিতে আটকে যায় মাইক্রোবাসটি। উদ্ধার হন ছয়জন। এ ঘটনায় দালাল, মাইক্রোবাসচালক ও তার সহকারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার রাত ৮টার দিকে কক্সবাজারের পেকুয়া পৌরসভার চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পাচারের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের দক্ষিণ শুকলালপাড়ার আমির হোসেন (৩০), মাইক্রোবাসচালক সোহেল আকবর (৩৫), সহকারী মুজিবুর রহমান (১৫) ও আলমগীর (২৫)।

উদ্ধার ছয়জন হলেন মোহাম্মদ হোসেন (২৫), হুমায়ুন কবির (২৪), রহিম উদ্দিন (৩০), মো. আজম নুর (৩০), মো. মিজান (৩০) ও আবুল কাশেম (৩০)। তাদের সবার বাড়ি বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

পুলিশ জানিয়েছে, বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ছয়জনকে সংগ্রহ করে টেকনাফের উদ্দেশে রওনা হয় চক্রটি। জনপ্রতি ৭০ হাজার টাকা নেওয়ার চুক্তিতে তাদের মালয়েশিয়ায় পাঠানোর কথা ছিল। এজন্য মাইক্রোবাসে করে তাদের কক্সবাজারের টেকনাফে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখান থেকে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পেকুয়া থানা পুলিশ জানতে পারে, মানব পাচারের উদ্দেশ্যে একটি মাইক্রোবাসে করে কয়েকজনকে টেকনাফের দিকে নেওয়া হচ্ছে। পরে চৌমুহনী এলাকায় অস্থায়ী তল্লাশিচৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে পুলিশ। একপর্যায়ে বাঁশখালীর দিক থেকে আসা সন্দেহজনক মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে থাকা ১০ জনকে আটক করে থানায় নেওয়া হয়।

পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইমরুল হাসান বলেছেন, গোয়েন্দা তথ্য ও আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে টেকনাফের দিকে রওনা হওয়ার বিষয়টি স্বীকার করেছেন তারা।

তিনি নিশ্চিত করেছেন, মানব পাচারে জড়িত সন্দেহে মাইক্রোবাসের চালক ও সহকারীসহ চারজনকে আটক করা হয়েছে। বাকি ছয়জনকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। পাচারকাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করার প্রস্তুতি চলছে। পাশাপাশি উদ্ধার ব্যক্তিদের স্বজনদের কাছে ফিরিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে- বলেন ইমরুল হাসান।

কক্সবাজারমালয়েশিয়া৭০ হাজার টাকাপ্রতারণা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ