ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, একই পরিবারের ৭ জন আহত
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে দাঁড়িয়ে থাকা নোয়াহ গাড়িতে ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন একই পরিবারের ৭ জন। আজ মঙ্গলবার (২৬ মে) ভোর রাতে সাড়ে ৩টার দিকে মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এসব নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, নোয়াহ গাড়িতে করে গ্রামের বাড়ি নড়াইলে যাচ্ছিল পরিবারটি। পথে সিরাজদিখানের কুচিয়ামোড়া সেতুর ওপর বিকল হয়ে পড়ে গাড়িটি। তখনই পেছন থেকে ধাক্কা দেয় দ্রুতগতির একটি ট্রাক।
ফায়ার সার্ভিসের দুই ইউনিট গিয়ে গাড়িতে থাকা আহতদের পাঠায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তারা হলেন হাসিবুর রহমান শান্ত (২৮), রাব্নি হাসান (২৬), লায়লি বেগম (৬৫), সাব্বির (২০), হৃদয় (২৫), শুভ কাজী (১৯) ও ফেরদৌসী বেগম (৪৫)।






