Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তাড়াশে এক মাসে ২৪ গরু চুরি, আতঙ্কে কৃষক

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩
তাড়াশে এক মাসে ২৪ গরু চুরি, আতঙ্কে কৃষক

তাড়াশ থানা। ছবি: আগামীর সময়

সিরাজগঞ্জের তাড়াশে একের পর এক গরু চুরির ঘটনায় কৃষক ও খামারিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গত এক মাসে উপজেলার বিভিন্ন এলাকায় ২৪টি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। এতে গবাদিপশুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। নিরুপায় হয়ে অনেক কৃষক রাত জেগে পাহারা দিচ্ছেন গোয়ালঘর।

স্থানীয় ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ আগস্ট মধ্যরাতে নওগাঁ ইউনিয়নের পংরৌহালী গ্রামের কৃষক তোরাপ আলীর গোয়ালঘরের তালা ভেঙে পাঁচটি গরু চুরি হয়। পাঁচ গরুর আনুমানিক মূল্য ছয় লাখ টাকা।

এর আট দিন পর ২২ আগস্ট রাতে দেশিগ্রাম ইউনিয়নের সিংগাড়পাড়া গ্রামের দুটি গোয়ালঘর থেকে আরও পাঁচটি গরু চুরি হয়। এর মধ্যে কৃষক মো. বিপ্লব হোসেনের চারটি এবং সজল হোসেনের একটি। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা।

এরপর ১৩ সেপ্টেম্বর মধ্যরাতে তাড়াশ পৌর এলাকার খুটিগাছা মহল্লায় কৃষক হায়দার আলীর গোয়ালঘরের তালা ভেঙে পাঁচটি গাভী, একটি ষাঁড় ও দুটি বকনা বাছুর চুরি করা হয়। এসব গরুর আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।

আরও পড়ুন

সড়কে ৯৬ বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

১৭ সেপ্টেম্বর ২০২৬

এর দুই দিন পর ১৫ সেপ্টেম্বর দিবাগত রাতে বারুহাস ইউনিয়নে পৃথক দুটি বাড়ি থেকে ছয়টি গরু চুরির অভিযোগ পাওয়া যায়। পেঙ্গুয়াড়ি গ্রামের মো. মন্টু মিয়ার বাড়ি থেকে চারটি এবং কুসুম্বি গ্রামের কৃষক সাজেদুল ইসলামের বাড়ি থেকে দুটি গরু নিয়ে যায় দুর্বৃত্তরা। এসব গরুর আনুমানিক মূল্য প্রায় নয় লাখ টাকা।

কৃষক হায়দার আলী বলেন, ‘রাতের খাবার খাওয়ার পর গোয়ালঘরে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়ি। রাতের কোনো একসময় চোরের দল গোয়ালঘরের তালা ভেঙে পাঁচটি গাভী, একটি ষাঁড় ও দুটি বকনা বাছুর নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘গরুগুলো চুরি হয়ে যাওয়ায় আমি সর্বস্বান্ত হয়ে পড়েছি। এই ক্ষতি পুষিয়ে ওঠা আমার পক্ষে সম্ভব নয়।’

পরপর গরু চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা আর্থিকভাবে বিপাকে পড়েছেন। মন্টু মিয়া, বিপ্লব হোসেন ও তোরাপ আলীর ভাষ্য, সংঘবদ্ধ চোরচক্র পিকআপ ভ্যান ব্যবহার করে গরু চুরি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছে। ক্ষতিগ্রস্তরা চোরচক্রের মূল হোতাদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া গরু উদ্ধারে ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

তাড়াশ থানার ওসি মো. ইমাম জাফর বলেন, পুলিশ গরু চুরির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। চুরি যাওয়া গরু উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অভিযান চলছে।

সিরাজগঞ্জতাড়াশ থানাগরু চুরিআতঙ্কিত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি