গাজীপুরের কাপাসিয়ায় বেড়েছে গরু চুরির ঘটনা। গত চার দিনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪০টি গরু চুরি হয়েছে। প্রায় প্রতিরাতেই গবাদিপশু চুরির ঘটনায় কৃষক, খামারি ও গরুর মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চুরি ঠেকাতে এখন রাত জেগে গোয়ালঘর পাহারা দিচ্ছেন অনেকেই।স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সংঘবদ্ধ চোরচক্র রাতের আঁধারে বসতবাড়ি ও খামারের গোয়ালঘর থেকে গরু চুরি করে দ্রুত অন্যত্র সরিয়ে নিচ্ছে। চুরি ঠেকাতে অনেক গরুর মালিক রাত জেগে পাহারা দিচ্ছেন। কেউ গোয়ালঘরের নিরাপত্তা বাড়িয়েছেন। আবার কে...