নেত্রকোনা
চুরি হওয়া ১৭ গরুসহ গ্রেপ্তার ১, বাকিদের খুঁজছে পুলিশ

গ্রেপ্তার আব্দুস ছালাম
নেত্রকোনার মদনপুরে অভিযান চালিয়ে চুরি হওয়া ১৭ গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় গরু চুরির অভিযোগে আব্দুস ছালাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার দুপুরে নেত্রকোনা মডেল থানার ওসি আল মামুন সরকার এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল শুক্রবার ও আজ শনিবার ভোরে মদনপুর এলাকায় অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আব্দুস ছালাম দনপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।
পুলিশ জানায়, গোপন খবরে গতকাল শুক্রবার ভোরে মদনপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এতে ছালামের গোয়াল থেকে সাতটি চোরাই গরু উদ্ধার করা হয়। এ ছাড়া আরও দুই ব্যক্তির গোয়াল থেকে আরও ৬টি গরু উদ্ধার করা হয়। শনিবার ভোরে এলাকায় ফের অভিযান চালিয়ে দুই ব্যক্তির গোয়াল থেকে দুটি করে চারটি চোরাই গরু উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ছালামসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতাকে শনিবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ওসি আল-মামুন সরকার বললেন, আদালতের নির্দেশনা অনুযায়ী মালিকানা যাচাই শেষে প্রকৃত মালিকদের কাছে গরুগুলো হস্তান্তর করা হবে। একই সঙ্গে চোর চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত।





