Agamir Somoy E-Paper
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
উপকূলে অল্পনার আশার বীজ
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ঝিনাইদহে গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:৪৭
ঝিনাইদহে গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ছবি: আগামীর সময়

ঝিনাইদহের কালীগঞ্জে গরু চোর সন্দেহে অজ্ঞাতপরিচয় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মারধরে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।

আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে। নিহত ও আহত দুজনের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে তাদের বয়স ৩৫- ৪০ এর মধ্যে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, উপজেলার বাদুরগাছা গ্রামের বিধবা নিলুফা ইয়াসমিন রাতে ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, তার ঘরের দরজায় বাইরে থেকে তালা দেওয়া। পরে আশপাশের লোকজনকে ডেকে তালা ভেঙে বাইরে বের হন। এরপর গোয়ালঘরে গিয়ে দেখেন, সেখানে থাকা দুটি গরুর একটি নেই।

পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে গরুটি উদ্ধার করেন। এ সময় চোর সন্দেহে দুজনকে ধাওয়া করে আটক করেন স্থানীয় লোকজন। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও অন্যজন গুরুতর আহত হন।


আরও পড়ুন

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

১৯ আগস্ট ২০২৬

খবর পেয়ে পুলিশ ভোরে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে সকাল ১০টার দিকে আশঙ্কাজনক অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।



ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানিয়েছেন, নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পিটিয়ে হত্যাগরু চুরিঝিনাইদহকালীগঞ্জ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise