Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

কাপাসিয়ায় চার দিনে ৪০ গরু চুরির অভিযোগ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১৪:০৫
কাপাসিয়ায় চার দিনে ৪০ গরু চুরির অভিযোগ

কাপাসিয়া থানা— সংগৃহীত ছবি

গাজীপুরের কাপাসিয়ায় বেড়েছে গরু চুরির ঘটনা। গত চার দিনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪০টি গরু চুরি হয়েছে। প্রায় প্রতিরাতেই গবাদিপশু চুরির ঘটনায় কৃষক, খামারি ও গরুর মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চুরি ঠেকাতে এখন রাত জেগে গোয়ালঘর পাহারা দিচ্ছেন অনেকেই।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সংঘবদ্ধ চোরচক্র রাতের আঁধারে বসতবাড়ি ও খামারের গোয়ালঘর থেকে গরু চুরি করে দ্রুত অন্যত্র সরিয়ে নিচ্ছে। চুরি ঠেকাতে অনেক গরুর মালিক রাত জেগে পাহারা দিচ্ছেন। কেউ গোয়ালঘরের নিরাপত্তা বাড়িয়েছেন। আবার কেউ আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন।

সাম্প্রতি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাওনাট এলাকায় আবুল হাজীর বাড়ি থেকে এক রাতেই ৯টি গাভী চুরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

চাঁদপুর ইউনিয়নের বড়পুশিয়া গ্রাম থেকেও চুরি হয়েছে বাছুরসহ দুটি লাল রঙের গাভী।

উপজেলার টোক ইউনিয়নের পাকুরদিয়া গ্রামের গরুর মালিক সাজ্জাদ হোসেন বললেন, ‘আমার আড়াই লাখ টাকা মূল্যের দুটি গরু গোয়ালঘর থেকে চুরি হয়েছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি।’

কাপাসিয়া ইউনিয়নের পাবুর গ্রামের মাসুদ মিয়ার প্রায় ছয় লাখ টাকা মূল্যের চারটি গরুও চুরি হয়েছে। তিনি জানালেন, একসঙ্গে চারটি গরু চুরি হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন। গরুগুলো ছিল তার পরিবারের আয়ের অন্যতম উৎস।

আরও পড়ুন

গরু চুরি বন্ধের দাবিতে শ্রীপুর থানার সামনে গ্রামবাসীর বিক্ষোভ

২২ আগস্ট ২০২৬

এ ছাড়া রাওনাটসহ উপজেলার আরও কয়েকটি এলাকায় গরু চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে সব ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়নি। ফলে প্রকৃতপক্ষে চুরি হওয়া গবাদিপশুর সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

কৃষক ও খামারিদের অভিযোগ, সন্ধ্যা নামলেই এখন গরু চুরির আতঙ্ক শুরু হয়। আগে বিচ্ছিন্নভাবে চুরির ঘটনা ঘটলেও সম্প্রতি প্রায় প্রতিরাতেই উপজেলার কোনো না কোনো এলাকায় গবাদিপশু চুরির খবর পাওয়া যাচ্ছে।

তারা দ্রুত সংঘবদ্ধ চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি রাতের পুলিশি টহল জোরদার, সন্দেহজনক যানবাহনে তল্লাশি এবং গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও সম্ভাব্য চোরাচালান পথে চেকপোস্ট বসানোর দাবি করেছেন তারা।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নাছির আহম্মদ জানিয়েছেন, গরু চুরি রোধে পুলিশের পাশাপাশি স্থানীয়দের অংশগ্রহণে পাহারার ব্যবস্থা করা হবে। গুরুত্বপূর্ণ স্থান ও হাটবাজার এলাকায় চেকপোস্ট বসানো হবে। সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে প্রতিদিন পাহারার ব্যবস্থাও করা হবে।

কাপাসিয়া থানাগরু চুরিগাজীপুর
    শেয়ার করুন:
    Advertisement
    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:২১

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:১১

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    ২৪ আগস্ট ২০২৬, ১৭:৪৪

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:৫২

    বঙ্গোপসাগরে ১৩ জেলেকে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

    বঙ্গোপসাগরে ১৩ জেলেকে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

    ২৪ আগস্ট ২০২৬, ২২:১০

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ২৪ আগস্ট ২০২৬, ২২:৫৯

    ধর্ষণের শিকার শিশুটির সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষকই

    ধর্ষণের শিকার শিশুটির সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষকই

    ২৪ আগস্ট ২০২৬, ২০:৫৪

    হাইকোর্টের রায়েও বহাল থাকবে হিটুর ফাঁসি, আশা আছিয়ার মায়ের

    হাইকোর্টের রায়েও বহাল থাকবে হিটুর ফাঁসি, আশা আছিয়ার মায়ের

    ২৪ আগস্ট ২০২৬, ২০:১০

    দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে কেনা হচ্ছে দুই কার্গো এলএনজি

    দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে কেনা হচ্ছে দুই কার্গো এলএনজি

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:১৬

    ‘দুজন ইয়াবাখোর নাকি একে একে চারজনকে মারছে, এটা হয়!’

    ‘দুজন ইয়াবাখোর নাকি একে একে চারজনকে মারছে, এটা হয়!’

    ২৪ আগস্ট ২০২৬, ২১:৫৫

    নুসরাত হত্যা: ১৬ আসামির ১০ জনই খালাস যে কারণে

    নুসরাত হত্যা: ১৬ আসামির ১০ জনই খালাস যে কারণে

    ২৪ আগস্ট ২০২৬, ১৮:০৫

    গুদাম ভেঙে সার নিয়ে যাওয়া বিরাট সতর্কবার্তা

    গুদাম ভেঙে সার নিয়ে যাওয়া বিরাট সতর্কবার্তা

    ২৫ আগস্ট ২০২৬, ০৪:১৩

    জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন

    জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন

    ২৫ আগস্ট ২০২৬, ০২:৪৯

    তেহরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পাকিস্তানের সেনাপ্রধানের

    তেহরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পাকিস্তানের সেনাপ্রধানের

    ২৪ আগস্ট ২০২৬, ১৭:০৩

    advertiseadvertise