Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খুলনায় আশিক গ্রুপের প্রধান শুটার পারভেজ গ্রেপ্তার

খুলনা অফিস
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ২১:৪৬
খুলনায় আশিক গ্রুপের প্রধান শুটার পারভেজ গ্রেপ্তার

সংগৃহীত ছবি

খুলনার শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান শুটার মো. পারভেজ গাজী ওরফে পারভেজকে (৩২) পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার রাত আড়াইটার দিকে নগরীর লবণচরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পারভেজ নগরীর লবণচরা থানার মোক্তার হোসেন রোডের ৭ নম্বর গলির বাসিন্দা।

নগরীর লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন জানান, পারভেজ বহু মামলার আসামি। তিনি সাধারণ মানুষের কাছে ভয়ংকর ত্রাস হিসেবে পরিচিত।

পুলিশ জানিয়েছে, পারভেজ গত ২১ মে দুপুরে প্রকাশ্যদিবালোকে মোটরসাইকেলে এসে নগরীর লবণচরা থানার পুটিমারী বাজারের পার্শ্ববর্তী স্থানীয় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে প্রবেশ করে। এরপর তিনি ওই অফিসে থাকা যুবদল নেতা এবং পুটিমারী বাজার কমিটির সভাপতি মাসুম বিল্লাহ ও জাহিদকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এই গুলি মাসুমের বাম পায়ের ঊরু ও জাহিদের ডান হাতে লাগে।

ঘটনার পর পারভেজ দ্রুত মোটরসাইকেলে স্থান ত্যাগ করে। এ ছাড়া তিনি বিএনপি নেতা রফিকুল ইসলাম গাজী হত্যা মামলারও সন্দেহভাজন একজন আসামি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তথ্য অনুযায়ী, পারভেজ বর্তমানে খুলনা মহানগরীর শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান শুটার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে লবণচরা, খুলনা সদর ও খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলা রয়েছে।

এ ছাড়া লবণচরা থানায় দায়ের হওয়া কয়েকটি হত্যাচেষ্টা, গুরুতর জখম, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের মামলারও আসামি তিনি। তার নামে থানায় একাধিক সাধারণ ডায়েরিও (জিডি) রয়েছে।

গ্রেপ্তারের পর পারভেজকে লবণচরা থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।

ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেছেন, শীর্ষ সন্ত্রাসী পারভেজকে গ্রেপ্তারে এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ ছাড়া তার গ্রেপ্তারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলেও তিনি উল্লেখ করেন।

খুলনাশুটারগ্রেপ্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি