Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঝড়ে আটকা পড়ে যাত্রীরা

চাঁদপুরে দুই লঞ্চের সংঘর্ষ, আহত ১০

চাঁদপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১৬:২৮
চাঁদপুরে দুই লঞ্চের সংঘর্ষ, আহত ১০

আকস্মিক ঝড়ের কবলে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকা-চাঁদপুর নৌপথের যাত্রীরা। প্রবল ঝড় ও দমকা হাওয়ার তাণ্ডবে চাঁদপুর লঞ্চঘাটে নোঙর করা একাধিক লঞ্চ, পন্টুন ও জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় উত্তাল নদীর মধ্যে ঘাটে ভিড়তে গিয়ে দুই যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

এ ছাড়া ঝড়ের কারণে কয়েক ঘণ্টা ধরে ঘাটে ও বিভিন্ন লঞ্চে আটকা পড়ে থাকেন হাজারো যাত্রী। ঘটনার পরপরই ঘাট এলাকায় দায়িত্বে থাকা নৌ পুলিশ, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও স্কাউট সদস্যরা দ্রুত উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার দুপুরের দিকে আকস্মিক ঝড় শুরু হলে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রবল বাতাস ও উত্তাল নদীর ঢেউয়ের মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চগুলো ঘাটে ভিড়তে গিয়ে মারাত্মক বিপাকে পড়ে। এ সময় ঘাটে নোঙর করা যাত্রীবাহী ‘ঈগল-৭’ লঞ্চ থেকে আরোহীরা নামার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই ঢাকা থেকে আসা আরেক যাত্রীবাহী লঞ্চ ‘ময়ূর-২’ প্রচণ্ড বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ঈগল-৭ লঞ্চটিকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের ধাক্কায় ঈগল-৭ লঞ্চটি একপাশে হেলে পড়লে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। প্রাণ বাঁচাতে অনেকে নিজেদের ব্যাগ ও মালামাল ফেলে দ্রুত নিচে নামার চেষ্টা করেন। এতে লঞ্চের সিঁড়িতে হুড়োহুড়ির সৃষ্টি হলে অন্তত ১০ জন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ঘাট এলাকার সার্বিক নিরাপত্তা ও উদ্ধার অভিযান প্রসঙ্গে চাঁদপুর নৌ পুলিশের উপ-পরিদর্শক বিল্লাল আজাদ জানান, হঠাৎ সৃষ্ট এই ঝড়ে লঞ্চে থাকা যাত্রীরা মারাত্মক আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে নৌ পুলিশ দ্রুত অভিযান চালিয়ে হুড়োহুড়ি করা যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। লঞ্চ থেকে তাড়াহুড়ো করে নামার সময় কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও বড় ধরনের কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি।

‘বর্তমানে ঘাট এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। লঞ্চ ও পন্টুনে পড়ে থাকা যাত্রীদের মালামাল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ চলছে,’ যোগ করেন তিনি।

অন্যদিকে চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. কামরুজ্জামান জানান, বৈরী আবহাওয়ার কারণে সাময়িক বিঘ্ন ঘটেছে। ঝড়ে পন্টুন ও জেটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হলেও আবহাওয়া অনুকূলে আসায় পুনরায় নৌযান চলাচল শুরু হয়েছে। একই সঙ্গে ঘাটে ফেলে যাওয়া ব্যাগ ও মালামাল বুঝিয়ে দেওয়ার কাজ চলছে।

চাঁদপুরলঞ্চঝড়বৃষ্টি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী