মাধবপুর
দুর্যোগে সরকারি সহায়তা, গ্রাম পুলিশ পেল বাইসাইকেল
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

ছবি: আগামীর সময়
হবিগঞ্জের মাধবপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬২টি পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে গ্রাম পুলিশের সদস্যদের মধ্যে বাইসাইকেলও বিতরণ করা হয়।
আজ সোমবার সকালে মাধবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।




