Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

আগামীর সময়ে সংবাদ প্রকাশ

অভিভাবকহীন তিন শিশুর ঈদ আনন্দে পীরগঞ্জের ইউএনও

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ২৩:১৮
অভিভাবকহীন তিন শিশুর ঈদ আনন্দে পীরগঞ্জের ইউএনও

ছবি: আগামীর সময়

ঈদের আনন্দ যখন সবার ঘরে ঘরে, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার রেলস্টেশন এলাকার তিনটি শিশুর চোখে তখন ছিল কেবলই শূন্যতা। বাবা নিখোঁজ, মা অন্যত্র সংসার পেতেছেন; পারিবারিক ভাঙনের এই নিষ্ঠুর বাস্তবতায় তিন ভাইবোন আশ্রয় পেয়েছিল ফুফুর কাছে। কিন্তু অভাবের সংসারে যেখানে দুবেলা অন্ন জোগানোই দায়, সেখানে ঈদের নতুন পোশাক কিংবা ভালো খাবারের আশা ছিল এক দূর আকাশেরই কল্পনা।

অসহায় এই শিশুদের মানবেতর জীবনের গল্পটি সম্প্রতি উঠে আসে ‘দৈনিক আগামীর সময়’ পত্রিকার একটি মানবিক প্রতিবেদনে। আর সেই সংবাদ প্রকাশের পর পরই টনক নড়ে স্থানীয় প্রশাসনের, দ্রুত সাড়াও মেলে।

খবরটি নজরে আসতেই শিশুদের পাশে দাঁড়াতে ছুটে যান পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম রব্বানী সরদার। সোমবার রাতে তিনি নিজে ওই শিশুদের বাড়িতে হাজির হন। ঈদ সামনে রেখে ঝুপড়ি ঘরে প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাকে দেখে বিষণ্ন মলিন মুখে ফুটে ওঠে হাসির ঝিলিক। ইউএনও শিশুদের হাতে তুলে দেন ঈদের নতুন পোশাক, খাদ্যসামগ্রী এবং নগদ আর্থিক সহায়তা। সেই সঙ্গে তিনি শিশুদের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন এবং ভবিষ্যতে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত শিশুদের ফুফু রাশেদা বেগম কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন, ‘আমি একা তিনটা বাচ্চাকে নিয়ে অনেক কষ্ট করে চলছিলাম। ঈদের সময় ওদের জন্য কিছুই করতে পারছিলাম না। প্রশাসন এসে এভাবে পাশে দাঁড়ানোয় আমাদের অনেক বড় উপকার হলো।’

ইউএনও মো. গোলাম রব্বানী সরদার জানালেন, ‘সংবাদটি প্রকাশের পর বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিই। শিশুদের বাস্তব অবস্থা জানার পর তাৎক্ষণিকভাবে এই সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের ঝুঁকিপূর্ণ ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্বের অংশ। ভবিষ্যতেও আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।’

এ সময় গণমাধ্যমের ভূমিকা স্মরণ করে তিনি জানান, সংবাদমাধ্যম সমাজের বাস্তব চিত্র তুলে ধরে বলেই প্রশাসনের পক্ষে এমন মানবিক বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়া সহজ হয়।

স্থানীয় বাসিন্দা রহিমুল ইসলাম প্রশাসনের এই দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন। তার ভাষ্য, সংবাদ প্রকাশের পর প্রশাসন যেভাবে এগিয়ে এসেছে, তাতে শিশুগুলো অন্তত ঈদের সময় কিছুটা আনন্দ খুঁজে পাবে।

এলাকাবাসীর মতে, প্রশাসনের এমন মানবিক উদ্যোগ কেবল তাৎক্ষণিক সহায়তার মাঝেই সীমাবদ্ধ থাকা উচিত নয়; বরং এই অবহেলিত শিশুদের দীর্ঘমেয়াদি শিক্ষা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রেও এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

    শেয়ার করুন:
    Advertisement
    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪৯

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪০

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:০৫

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:২০

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪১

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:১৩

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২০

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২১

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৫২

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৬

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৯

    advertiseadvertise