Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাজবাড়ী

বেত্রাঘাতে হাসপাতালে স্কুলছাত্র, শিক্ষককে শোকজ

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী
agamir somoy
প্রকাশ: ১২ মে ২০২৬, ১৮:০৫
বেত্রাঘাতে হাসপাতালে স্কুলছাত্র, শিক্ষককে শোকজ

রাজবাড়ীর পাংশায় ‘পড়া দিতে না পারায়’ স্কুলশিক্ষকের বেত্রাঘাতে আহত হয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্র। তাকে ভর্তি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঘটনার পর ওই শিক্ষককে অবরুদ্ধ করে স্থানীয়রা। পরে তাকে শোকজ করে স্কুল কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাগদুলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক মো. আহাদ হোসেন ওই স্কুলের সমাজবিজ্ঞানের শিক্ষক। তার বাড়ি কালুখালী উপজেলায়। 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক ঘটনাটি নিশ্চিত করেছেন। খোঁজ নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মজিদ।

ওই কিশোরের সহপাঠী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ক্লাস চলাকালে পড়া না পারায় প্রথমে ছেলেটিকে ১০ থেকে ১৫টি বেত্রাঘাত করেন শিক্ষক আহাদ। এরপর তাকে মেঝেতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় লাথিও।

ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন ও অভিভাবকরা স্কুলে জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার স্বার্থে ওই শিক্ষককে স্কুলের লাইব্রেরিতে আটকে রাখে কর্তৃপক্ষ।

আহত ছাত্রের সহপাঠীর অভিযোগ, ‘স্যার আমাদের পড়া না পারার জন্য দুইটা করে বেত মারেন। কিন্তু ওরে (ভুক্তভোগীকে) বেশি মারেন। তখন সে জানতে চায়, তাকে বেশি মারা হচ্ছে কেন। এরপর স্যার তাকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে মারতে থাকেন। পরে ফ্লোরে ফেলে লাথি মারেন। আমরা ঠেকাতে গেলে আমাদেরও মারেন।’

অভিযোগ স্বীকার করেছেন আহাদ হোসেন— ‘পড়া না পারায় প্রথমে তাকে মারধর করি। পরে ওই ছেলে আমার মাকে নিয়ে গালি দিলে আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। তবে এ ঘটনার জন্য আমি অনুতপ্ত। এমন হবে বুঝতে পারিনি। আমার ভুল হয়ে গেছে।’

আহত শিক্ষার্থীর বাবার ক্ষোভ, ‘স্কুলে এসে দেখি ছেলের পিঠে একাধিক বেত্রাঘাতের দাগ। কয়েকটি স্থান থেকে রক্ত বের হচ্ছে। আমার ছেলের অপরাধ কি এত বড় ছিল?’

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেক সত্যতা জানিয়ে বললেন, ‘যে কারণেই হোক, এভাবে মারধর করা ঠিক হয়নি। তাৎক্ষণিকভাবে শিক্ষককে শোকজ করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। এ সময় তিনি বিদ্যালয়ের সব কার্যক্রম থেকে বিরত থাকবেন।’

রাজবাড়ীর শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদের বক্তব্য, ‘আমি নতুন যোগদান করেছি, আমার দ্বিতীয় কর্মদিবস চলছে। বিষয়টি আপনার মাধ্যমেই জানলাম। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রাজবাড়ীস্কুলছাত্রশিক্ষকবেত্রাঘাত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি