পুশইনের চেষ্টা বিজিবির বাধা
আগামীর সময় প্রতিবেদক, ফেনী

গ্রাফিকস: আগামীর সময়
ফেনীর পরশুরাম সীমান্তে আরও চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ফেনী-৪ বিজিবি ব্যাটালিয়নের সূত্র জানিয়েছে, গতকাল রবিবার বেলা সাড়ে ৩টার দিকে পরশুরামের কেতরাঙা সীমান্তের শূন্যরেখায় এক নারী ও তিন শিশুকে এনে জড়ো করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিষয়টি টের পেয়ে প্রথমে স্থানীয় এলাকাবাসী সেখানে গিয়ে বাধা দেয়। পরে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে জোরালো প্রতিবাদ জানালে বিএসএফ পিছু হটে এবং ওই চার ভারতীয় নাগরিককে সেখান থেকে নিয়ে যায়।
ফেনী-৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।




